বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ০৯:০৫ এএম
অনলাইন সংস্করণ

চুরির শাস্তি শীতের রাতে পুকুরে কান ধরে ২০ ডুব

চোরকে শাস্তি। ছবি : কালবেলা
চোরকে শাস্তি। ছবি : কালবেলা

বরিশাল নগরীর প্রাণকেন্দ্র সদর রোডে অনেক দিন ধরেই ঘটে আসছিল মোটরসাইকেলের হেলমেট চুরির ঘটনা। অবশেষে সেই চোরকে হাতেনাতে ধরেছে স্থানীয়রা।

তবে মারধর করা হয়নি চোরকে; বরং শাস্তিস্বরূপ শীতের রাতে পুকুরে নেমে কান ধরে টানা ২০টি ডুব দিতে হয়েছে তাকে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে বরিশাল নগরীর সদর রোডের বিবির পুকুর পাড় এলাকায় ঘটনাটি ঘটে।

ভুক্তভোগী চোর ইউসুফ বরিশালের উজিরপুর সদর উপজেলার মশাং গ্রামের বাসিন্দা বলে দাবি করেছেন। তবে তিনি নগরীর সাগরদি এলাকায়ক বসবাস করে বলে জানান।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরেই সদর রোডে মোটরসাইকেলের হেলমেট চুরির ঘটনা ঘটছে। সদর রোড বিবির পুকুরের আশপাশে মোটরসাইকেল রাখার পাঁচ মিনিটের মধ্যেই দামি হেলমেটগুলো চুরি হয়ে যায়।

তারা জানান, মঙ্গলবার রাতে সদর রোডে পার্ক করা একটি মোটরসাইকেলের হেলমেট চুরি করছিল ইউসুফ নামের ওই চোর। তখন তাকে হাতেনাতে ধরা হয়।

এরপর তাকে মারধর না করে শাস্তি হিসেবে নিজেই বিবির পুকুরে নেমে কান ধরে ২০টি ডুব দেবে বলে স্বীকার করে। এ কারণে তাকে পুকুরে নামিয়ে ২০ ডুব দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে।

তবে শাস্তির পর মানবিকতাও দেখিয়েছেন স্থানীয়রা। তারা ওই চোরকে ফুটপাতের দোকান থেকে নতুন প্যান্ট এবং টি-শার্ট কিনে দিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষিদ্ধ ছাত্রলীগের ৪৫ নেতাকর্মী আটক

গাজীপুর পৌরসভার সাবেক মেয়র মারা গেছেন

ক্লাব ক্যাটাগরি থেকে বোর্ড পরিচালক হলেন যারা

গান শোনাতে ঢাকা আসছেন অনুপম রায়

সংসদে সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা / ‘হাসপাতাল নিজেই আইসিইউতে চলে গেছে’

ইউরোপের অভিবাসন নীতির সমালোচনা করলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে সাঈদ ইব্রাহিম

প্রেম ভাঙেনি, বরং বিয়ের পথে সজল আলি ও হামজা সোহেল

শ্রমিকদের বকেয়া পরিশোধ না করেই কারখানা বন্ধের অভিযোগ

১৯ মে থেকে ৭ জুন : রামিসার জন্য বিচার প্রক্রিয়া যেভাবে এগিয়েছে

১০

১০০ দিনের যুদ্ধ : টিকে থাকাই কি ইরানের বিজয়?

১১

পোপ লিওর উন্মুক্ত প্রার্থনায় মাদ্রিদের রাস্তায় লাখো মানুষের ঢল

১২

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম

১৩

এক বছরেই উধাও সাড়ে ৪ হাজার ডাস্টবিন

১৪

‘মিমিকে শাস্তি তাকে পেতেই হবে, তার শেষ দেখেই ছাড়ব’

১৫

প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি

১৬

সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন তামিম

১৭

বিএমডিএর ৮৬তম পরিচালনা বোর্ড সভা অনুষ্ঠিত

১৮

বিশ্বকাপে ব্রাজিলের তুরুপের তাস হতে পারেন এন্দ্রিক

১৯

মোজতবা খামেনির জন্য ‘বিশেষ চিঠি’ নিয়ে ইরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

২০
X