ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৪, ০১:৫৬ পিএম
আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ০৩:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

প্রেমিক যুগলের আত্মহত্যার চেষ্টা, প্রেমিকের মৃত্যু

জয়পুরহাটের ক্ষেতলালে বিষপানে যুবকের মৃত্যুর ঘটনায় পরিবারে শোকের ছায়ায় নেমে আসে। ছবি : কালবেলা
জয়পুরহাটের ক্ষেতলালে বিষপানে যুবকের মৃত্যুর ঘটনায় পরিবারে শোকের ছায়ায় নেমে আসে। ছবি : কালবেলা

জয়পুরহাটের ক্ষেতলালে প্রেমিক যুগল একযোগে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে। এ ঘটনায় প্রেমিক মুরাদ শেখ (১৮) মারা গেলেও বেঁচে গেছে প্রেমিকা তাজমিন (১৬)।

মঙ্গলবার (৮ এপ্রিল) ভোররাতে জয়পুরহাট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুরাদের মৃত্যু হয়।

নিহত মুরাদ উপজেলার খাঁড়িতা গ্রামের দোলন শেখের ছেলে। সে পার্শ্ববর্তী বড়তারা উচ্চ বিদ্যালয় থেকে এবাবের এসএসসি পরীক্ষায় অংশ নেয়। অন্যদিকে প্রেমিকা একই গ্রামের তোজাম খাঁর মেয়ে এবং বাঁকিলা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, মুরাদ শেখের সঙ্গে একই গ্রামের তাজমিন আক্তারের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু দুই পরিবারের কেউই এ সম্পর্ক মেনে নেয়নি। একপর্যায়ে মুরাদকে তার পরিবার মালেশিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নেয়। আগামী ২১ এপ্রিলই তার ফ্লাইট ছিল। তাই ধারণা করা হচ্ছে, পরিবারকে চাপে ফেলতে তারা দু’জনেই পরিকল্পনা করে বিষপানের সিদ্ধান্ত নেয়।

পরিকল্পনা অনুযায়ী, গত ৪ এপ্রিল তারা বিষপান করে। পরে তাদের উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ২ দিন চিকিৎসাধীন থাকার পর তারা সুস্থ হয়ে বাড়ি ফিরে।

রোববার (৭ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মুরাদকে ফের জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় পুরো এলাকায় শোকের মাতম ছড়িয়ে পড়ে।

ক্ষেতলাল থানার ওসি মো. আনোয়ার হোসেন কালবেলাকে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্ত করা হবে। রিপোর্ট হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনাবাহিনীতে চাকরি, ২৮ বছর বয়সেও আবেদনের সুযোগ

অভিযোগের জবাব দেওয়ার শেষ সময় ৯ আগ‌স্ট / ফিফাকে ঘিরে নতুন দুর্নীতির ঝড়

‘মানুষের জয়গান গাওয়া’ সেই তরুণের নাম আজহারুল

তিন মাসে পুলিশের হাতে গ্রেপ্তার ১ লাখ ৪২ হাজার

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড শেলটেক সিরামিকসের

আনন্দ ভ্রমণে গিয়ে শাপলা বিলে ডুবে যুবকের মৃত্যু

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি / আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

১০

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

১১

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

১২

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

১৩

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

১৪

ছোট ভাইকে নিয়ে নদীতে গোসলে নেমে গার্মেন্টস কর্মীর মৃত্যু

১৫

প্রবাসীবান্ধব ইউরোপের দেশ ও শহরের তালিকা প্রকাশ

১৬

ছোট্ট ডানার চোখজুড়ানো প্রজাপতি ‘পাতি জহুর’

১৭

নিয়োগ দেবে ওয়ালটন, প্রভিডেন্ট ফান্ডসহ পারফরম্যান্স বোনাস সুবিধা

১৮

রাষ্ট্রপতির আলোচনায় মির্জা ফখরুল, কী বলছেন বিশ্লেষকরা

১৯

হাঁস নিয়ে বিরোধ, নাতির লাথিতে প্রাণ গেল নানির

২০
X