মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩
মো.আবু জুবায়ের উজ্জল, টাঙ্গাইল
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৪, ০৫:০০ পিএম
অনলাইন সংস্করণ

উত্তরবঙ্গে ‌ভোগা‌ন্তি ছাড়াই স্ব‌স্তির ঈদযাত্রা

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নেই যানজট। ছবি : কালবেলা
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নেই যানজট। ছবি : কালবেলা

এবার ভিন্ন এক ঈদযাত্রা কর‌ছে উত্তরব‌ঙ্গের যাত্রী ও চালকরা। ঈদের ক‌য়েক‌দিন আগ থে‌কেই ঘণ্টার পর ঘণ্টা যেখা‌নে চরম ভোগা‌ন্তি নি‌য়ে মহাসড়কে চলাচল কর‌তে হ‌তো সেখা‌নে ভিন্ন‌ চিত্র এবার। ঢাকা থে‌কে ছে‌ড়ে আসা উত্তরবঙ্গগামী প‌রিবহনগু‌লো বি‌রতিহীনভা‌বে চলাচল কর‌ছে। ফ‌লে কোনো ভোগা‌ন্তি বা যানজট ছাড়াই অনায়া‌সে বঙ্গবন্ধু সেতু পার হচ্ছে মানুষজন। একইভা‌বে উত্তরবঙ্গ থে‌কে ছে‌ড়ে আসা ঢাকাগামী প‌রিবহনগু‌লোও স্বাভা‌বিক গ‌তি‌তে চলাচল কর‌ছে। সড়‌কের উন্নয়ন ও জেলা প্রশাসন ও পু‌লিশ প্রশাস‌নের সম‌ন্বিত উদ্যো‌গের কার‌ণে এবার ভোগা‌ন্তি ছাড়াই মানুষ বা‌ড়ি ফির‌ছে।

সোমবার (৮ এপ্রিল) সকাল‌ থে‌কে মহাসড়‌কের কোথাও কোনো প‌রিবহ‌নের ধীরগ‌তি বা চাপ দেখা যায়‌নি। ত‌বে গভীররা‌তে প‌রিবহ‌নের চাপ ছিল।

এলেঙ্গা হ‌তে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ১৩ কি‌লো‌মিটারের দুই লে‌নের সড়‌কটুকু নি‌য়ে দু‌শ্চিন্তা থাক‌লেও সে‌টি যান চলাচ‌লে এখন পর্যন্ত কোনো সমস‌্যা হয়‌নি। ওই সড়কটুকু শুধু ঢাকা থে‌কে ছেড়ে আসা প‌রিবহনগু‌লো উত্তরব‌ঙ্গের দি‌কে চলাচল কর‌ছে। আর উত্তরবঙ্গ থে‌কে ছে‌ড়ে আসা ঢাকাগামী প‌রিবহনগু‌লো এলেঙ্গা-বঙ্গবন্ধু সেতুর ১৩ কি‌লো‌মিটার সড়‌কে প্রবেশ কর‌তে দেওয়া হয়‌নি। ঢাকাগামী ওইসব প‌রিবহনগু‌লো ভুঞাপুর-এলেঙ্গা আঞ্চ‌লিক বিকল্প সড়ক ব‌্যবহার ক‌রে ঢাকার দি‌কে চলাচল কর‌ছে। এতে য‌দিও প‌রিবহনগু‌লো‌তে বাড়‌তি ১৫ কি‌লো‌মিটার সড়ক ঘু‌রে যে‌তে হ‌চ্ছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু‌তে টোল আদায় বে‌ড়ে‌ছে। গেল ২৪ ঘণ্টায় সেতু‌তে ২৯ হাজার ৭৮০‌টি প‌রিবহ‌নের থেকে ২ কো‌টি ৫০ লাখ ৮৯ হাজার ২০০ টাকা টোল আদায় হ‌য়ে‌ছে ব‌লে জা‌নি‌য়ে‌ছে বঙ্গবন্ধু সেতুর নির্বাহ‌ী প্রকৌশলী আহসানুল কবীর পা‌ভেল।

যাত্রীরা জানান, টাঙ্গাইল অং‌শের মহাসড়‌কে কোথাও কোনো যানজট পাইনি। চির‌চেনা মহাসড়ক এবার ঈদে স্ব‌স্তি দি‌য়েছে যাতায়া‌তে। ত‌বে আরও দুই দিন বা‌কি র‌য়ে‌ছে ঈদে। মানুষজন এখনো প্রচুর আস‌ছে। মহাসড়‌কের যে অবস্থা তা‌তে যানজট হওয়ার সম্ভাবনা খুবই কম।

বগুড়াগামী এসআই প‌রিবহ‌নের চালক ইয়াকুব আলী জানান, ঈদের আগের এই সময় মহাসড়‌কে ব‌্যাপক যানজট থাক‌ত। কিন্তু সড়ক উন্নয়ন আর প্রশাস‌নের হস্ত‌ক্ষে‌পে এবার যানজটমুক্ত। কোথাও কোনো সমস‌্যা হ‌চ্ছে না গা‌ড়ি নি‌য়ে স্বাভাবিক গ‌তি‌তেই চালা‌চ্ছি।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ওসি আলমগীর আশরাফ জানান, এলেঙ্গা হ‌তে সেতু পর্যন্ত কোথাও কোনো পরিবহ‌নের চাপ নেই। স্বাভা‌বিক গ‌তি‌তেই প‌রিবহনগু‌লো চলাচল কর‌ছে মহাসড়‌কে। প‌রিবহন চলাচল স্বাভ‌া‌বিক রাখ‌তে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাবা‌হিনীর সদস‌্যরা দা‌য়িত্ব পালন কর‌ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে ব্রাজিল

দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি

ব্রাজিলের জালে জাপানের গোল

ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, ওসিসহ আহত ২৫

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

অনার্স ২য় বর্ষের ফরম পূরণের তারিখ জানাল জাতীয় বিশ্ববিদ্যালয় 

মেলায় ঘুরতে গিয়ে নিখোঁজ, ফোনে ‘লাশের অবস্থান’ জানাল কর্মচারী

চার বছর পর রিজার্ভ ছাড়াল ৩৭ বিলিয়ন ডলার

ব্রাজিলকে হারাতে পারলে ইতিহাস গড়বে জাপান

সংসদে ভোট দিতে গিয়ে স্পিকারের বাধায় থামলেন প্রতিমন্ত্রী আমিনুল

১০

পুলিশে চাকরি পেলেন রাঙ্গুনিয়ার ৮ তরুণ-তরুণী, মেধার জয়ে থানায় ফুলেল অভ্যর্থনা

১১

চার পরিবর্তনে জাপানের চমক, ব্রাজিলের একাদশ ঘোষণা

১২

তিন বাংলাদেশি হত্যা : ইতালীয় গণমাধ্যমে উঠে এলো অভিযুক্তের পরিচয়

১৩

৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা

১৪

নেইমারকে ছাড়াই মাঠে নামছে ব্রাজিল

১৫

আধুনিক ডেন্টাল চিকিৎসায় ডা. শৈলীর মানবিক স্পর্শ

১৬

সংসদে আমির হামজা / খুচরার অভাবে ৮০ পয়সা বেশিতে সিগারেট কিনতে হচ্ছে

১৭

রংপুরে ৪৮ ঘণ্টায় সাতজনের মরদেহ উদ্ধার

১৮

যৌন নিপীড়ন মামলায় হেরে গেলেন ট্রাম্প, গুনতে হবে ৫০ লাখ ডলার জরিমানা 

১৯

ইয়াবাসহ আটক আর্জেন্টাইন সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ!

২০
X