সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৪, ০৭:২৫ পিএম
আপডেট : ১০ এপ্রিল ২০২৪, ০৮:১২ পিএম
অনলাইন সংস্করণ

১৩ হাজার টাকা জন্য সন্তানকে রেখে কারাগারে মা

আদালতে যাওয়ার সময় শিশুকন্যা ফাতেমাকে রেখে পুলিশের গাড়িতে ওঠার সময় মা-মেয়ের কান্নায় এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। ছবি : কালবেলা
আদালতে যাওয়ার সময় শিশুকন্যা ফাতেমাকে রেখে পুলিশের গাড়িতে ওঠার সময় মা-মেয়ের কান্নায় এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। ছবি : কালবেলা

একটি বেসরকারি সংস্থা থেকে ৩০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন খালেদা পারভীন। প্রায় ২০ হাজার টাকা কিস্তি পরিশোধ করলেও সুদ-আসল মিলে ১৩ হাজার টাকা বাকি ছিল। আর ওই টাকার জন্যই তিন বছরের শিশুসন্তানকে ফেলে ঈদের আগের দিন জেলে যেতে হলো হতদরিদ্র এ নারীকে।

আদালতে পাঠানোর সময় তিন বছরের শিশুকন্যা ফাতেমাকে রেখে পুলিশের গাড়িতে উঠলেন খালেদা। এ সময় মা-মেয়ের কান্নায় এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।

বুধবার (১০ এপ্রিল) সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চর দমদমা গ্রামে ঘটনাটি ঘটে। এ দিন সকাল ১১টায় বাড়ি থেকে খালেদাকে গ্রেপ্তার করে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

উল্লাপাড়া মডেল থানার ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, খালেদা পারভীনের বিরুদ্ধে আদালতে মামলা রয়েছে। আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

জানা গেছে, খালেদা পারভীনের স্বামী ইব্রাহিম দিনমজুর। অভাবের সংসারে চার মেয়ের মধ্যে দুজনকে বিয়ে দিয়েছে। একজন মেয়ে দশম শ্রেণিতে পড়ে। সবার ছোট মেয়ে ফাতেমা। বছর দুয়েক আগে উদ্দীপন নামে একটি এনজিও থেকে ৩০ হাজার টাকা ঋণ নেন খালেদা। অভাবের কারণে সময়মতো ঋণের কিস্তিও পরিশোধ করতে পারেনি।

তবে বেশ কয়েকটি কিস্তিতে প্রায় ২০ হাজার টাকা পরিশোধ করেছে। সুদ-আসল মিলে ১৩/১৪ হাজার টাকা পেত সংস্থাটি। ছয় মাস আগে স্বামীসহ ঢাকার পোশাক কারখানায় চাকরি নেয় তারা। চাকরি করে ঋণের বাকি টাকা পরিশোধ করতে চেয়েছিল।

এ দিকে ঋণ পরিশোধ করতে না পারায় উদ্দীপন এনজিও তাদের বিরুদ্ধে আদালতে মামলা করেছে। গ্রেপ্তারি পরোয়ানাও যে ছিল বিষয়টি তারা জানত না। মঙ্গলবার (৯ এপ্রিল) রাতে ঈদের ছুটিতে গ্রামের বাড়ি ফেরেন খালেদা। বুধবার সকাল ১১টার দিকে পুলিশ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।

বেসরকারি সংস্থা উদ্দীপনের সিরাজগঞ্জ জেলা শাখার ব্যবস্থাপক মনিরুল ইসলাম বলেন, ঋণ নেওয়ার সময় অফিসে এসে ভালো ব্যবহার করেন গ্রাহকরা। কিন্তু সময়মতো কিস্তি দেন না। ঋণ পরিশোধ না করা গ্রাহকদের বিরুদ্ধে বাধ্য হয়ে আদালতে যেতে হয় তাদের।

তিনি বলেন, খালেদা পারভীনের ঈদের আগের দিনে গ্রেপ্তার এবং শিশুসন্তানকে ফেলে জেলে যাওয়ার বিষয়টি জেনে তিনি দুঃখ প্রকাশ করেন। কিন্তু এনজিওর একজন কর্মী হিসেবে আমিও বড় অসহায়।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শৌচাগারে সিগারেট ধরানোর সময় বিস্ফোরণ, কলেজছাত্রের মৃত্যু

ভেড়ামারায় সাপের কামড়ে স্বামীর মৃত্যুতে পাগলপ্রায় অন্তঃসত্ত্বা স্ত্রী

থানায় সেবা নিতে এসে কেউ যেন কষ্ট না পায়: আইজিপি

মাইক্রোবাসে আগুন, প্রাণে বাঁচলেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সংবাদকর্মীরা

তিন ঘণ্টার ব্যবধানে ময়মনসিংহে আবারও ট্রেন লাইনচ্যুত

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

২৫টি এয়ারক্রাফট দিয়ে ২০টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

প্রথম ফিউচারনেশন ফিল্ম ফেস্ট ২০২৬ 

শিক্ষক সংকটে মান হারাচ্ছে তারাগঞ্জ ওয়াকফ এস্টেট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়

সুরে সুরে মোহাম্মদ রফিকে স্মরণ

১০

আমরা যুদ্ধকে স্বাগত জানাইনি এবং কখনোই জানাব না: ইরানের স্পিকার

১১

সকালের মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১২

যারা মনে করেন ইরানের সঙ্গে আলোচনা সম্ভব নয়, তাদের এমন অবস্থানে হতাশ ভান্স

১৩

বন্দর আব্বাসে নতুন করে মার্কিন হামলা, দাবি সেন্টকমের

১৪

ফাইনালে কি নিষিদ্ধ হতে পারেন আর্জেন্টিনার খেলোয়াড়রা, ফিফার নিয়ম কী বলছে?

১৫

বদিউর রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান, নির্বাহী কমিটির চেয়ারম্যান সেলিম রহমান

১৬

মৌলভীবাজারে রথযাত্রা অনুষ্ঠিত

১৭

বান্দরবানে রথযাত্রা উদযাপন

১৮

নবাবগঞ্জে রথযাত্রা উদযাপিত

১৯

নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন খোন্দকার মিসবাহ উল আজীম

২০
X