মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৪, ০৮:২৪ পিএম
আপডেট : ১২ এপ্রিল ২০২৪, ০৯:১৩ পিএম
অনলাইন সংস্করণ

নদীতে গোসলে নেমে বাবা-ছেলেসহ নিখোঁজ ৩

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে পদ্মার শাখা নদীতে গোসল করতে নেমে বাবা-ছেলেসহ ৩ জন নিখোঁজ হয়েছে। শুক্রবার (১২ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে।

নিখোঁজ ব্যক্তিরা হলেন- রিয়াদ আহমেদ রাজু (৪৫), তার ছেলে রামিন আরিদ (১৬) এবং মোহাম্মদ জুয়েল (৪০)। তাদের বাড়ি ঢাকার মোহাম্মদপুর সলিমুল্লাহ রোডে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, তারা ওই উপজেলার হাঁসাড়া এলাকার তাদের স্বজন জুয়েল মোল্লার বাড়িতে বেড়াতে আসেন। বিকেল সাড়ে ৪টার দিকে ট্রলারে করে ৩০-৩৫ জন মিলে দিঘিরপাড় ইউনিয়নের ধানকোড়া এলাকায় পদ্মার শাখা নদীতে ঘুরতে বের হয়। পরে তারা বেশ কয়েকজন ট্রলার থেকে গোসল করতে নামে।

এ সময় রামিন নদীর স্রোতে ভেসে যেতে থাকলে তার বাবা ও খালু তাকে উদ্ধার করতে গিয়ে তারাও স্রোতে ভেসে নিখোঁজ হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় মুন্সীগঞ্জ সদর ও টঙ্গীবাড়ি উপজেলা ফায়ার সার্ভিসের টিম ও নৌপুলিশ।

টঙ্গীবাড়ি ফায়ার সার্ভিসের ইনচার্জ মোস্তফা কামাল জানান, সংবাদ পেয়ে আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছায়। ঢাকা থেকে এরইমধ্যে প্রশিক্ষিত ডুবুরি দল ঘটনাস্থলে রওনা হয়েছে। ডুবুরি দল পৌঁছালে আনুষ্ঠানিক উদ্ধার কাজ শুরু হবে।

মুন্সীগঞ্জ সদর থানার চর আব্দুল্লাহ নৌফাঁড়ির ইনচার্জ আবুল হাসনাত জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও নৌপুলিশের টিম রয়েছে। উদ্ধারকাজের প্রস্তুতি চলছে।

কালবেলা/এনএএস/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

১০

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

১১

৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

১২

ঢাকা-চট্টগ্রাম ‎মহাসড়কে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

১৩

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে 

১৪

মেয়েকে পরীক্ষার হলে দিয়ে মসজিদে যাওয়ার পথে বাবার পা বিচ্ছিন্ন

১৫

অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার

১৬

সীমান্তে আটক ৩ ভারতীয়কে ফেরত পাঠাল বিজিবি

১৭

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা নিয়ে যা জানা গেল

১৮

তদবির-উৎকোচ ছাড়া সরকারি চাকরি পাওয়ার নজির ছিল না, দাবি প্রতিমন্ত্রীর

১৯

২ কিডনি বিকল মাহিনের, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা

২০
X