নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৪, ০৩:০৩ এএম
অনলাইন সংস্করণ

হাসপাতালে শতবর্ষী বৃদ্ধার কষ্ট দেখে কাঁদলেন এমপি

হাসপাতালে শতবর্ষী বৃদ্ধার পাশে সংসদ সদস্য সৈয়দ এ কে একরামুজ্জামান সুখন। ছবি : কালবেলা
হাসপাতালে শতবর্ষী বৃদ্ধার পাশে সংসদ সদস্য সৈয়দ এ কে একরামুজ্জামান সুখন। ছবি : কালবেলা

হাসপাতালের বারান্দার মেঝেতে অসুস্থ্য অবস্থায় শুয়ে আছে প্রায় ১০০ বছর বয়সী এক বৃদ্ধা। ধারণ ক্ষমতার অতিরিক্ত রোগী থাকায় আন্তঃবিভাগের সিট পাননি তিনি। বৃদ্ধাকে এভাবে কষ্ট করতে দেখে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়লেন সেখানকার সংসদ সদস্য। এমনই ঘটনা ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের।

জানা যায়, শনিবার (১৩ এপ্রিল) দুপুরে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির মিটিং শেষ করে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও রোগীদের খোঁজখবর নিতে হাসপাতালের আন্তঃবিভাগে আসেন সংসদ সদস্য সৈয়দ এ কে একরামুজ্জামান সুখন। তখনই মেঝেতে শুয়ে থাকা বৃদ্ধার দিকে নজর পরে তার। শতবর্ষী একজন বৃদ্ধাকে এভাবে বারান্দায় পড়ে থাকতে দেখে আবেগাপ্লুত হয়ে বৃদ্ধার পাশে বসেই কান্নায় ভেঙে পড়েন তিনি। এ সময় উপস্থিত ডাক্তার-নার্সরাও কান্না ধরে রাখতে পারেননি। পরে হাসপাতালে ভর্তি ৬০ জন রোগীকে বিভিন্ন ফলমূল ও তাদের সঙ্গে আসা শিশুদের পুতুল উপহার দেন এমপি একরামুজ্জামান।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অভিজিৎ রায় জানান, প্রায় ১০০ বছরের কাছাকাছি বয়সী বৃদ্ধাকে কষ্ট করতে দেখে সংসদ সদস্য কিছুটা আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি আমাদেরকে ওই বৃদ্ধার উন্নত চিকিৎসার নির্দেশনা দিয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া বলেন, একজন বৃদ্ধার কষ্ট দেখে সংসদ সদস্যের এভাবে ব্যাথিত হওয়ার বিষয়টি প্রমাণ করে ওনি একজন মহান হৃদয়ের মানুষ। তিনি চাইলে বিষয়টি এড়িয়ে যেতে পারতেন। কিন্তু তিনি বৃদ্ধার পাশে গিয়ে বসে পড়েছেন, সার্বিক খোঁজখবর নিয়েছেন এবং উন্নত চিকিৎসার ব্যাপারে নির্দেশনা দিয়েছেন। স্বাস্থ্যসেবাসহ নাসিরনগরের বিভিন্ন উন্নয়নমূলক কাজের ব্যাপারে ওনার আন্তরিকতা রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে সাংসদ একরামুজ্জামান জানান, একজন বৃদ্ধাকে এভাবে কষ্ট করতে দেখে আমার দাদীর কথা মনে পড়ে গিয়েছিল। আমি আগামীকাল থেকেই হাসপাতালটিকে ১০০ শয্যায় উন্নীত করার ব্যাপারে কাজ শুরু করব। আমাদের যতটুকু সাধ্য আছে তার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে যাব। কোনো রোগী সেবা থেকে বঞ্চিত হবে না।

উল্লেখ্য, সৈয়দ এ কে একরামুজ্জামান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে আওয়ামী লীগের দলীয় প্রার্থীকে বিপুল ভোটে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন। সম্প্রতি তিনি আওয়ামী লীগে যোগ দেন। নির্বাচনে প্রার্থী হওয়ার আগ পর্যন্ত তিনি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন। বর্তমানে তিনি খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত এবং সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে আছেন। এছাড়াও তিনি আরএকে সিরামিকসের ম্যানেজিং ডিরেক্টর এবং একাধিকবার দেশের শীর্ষ করদাতা হিসেবে পুরস্কৃত হয়েছেন।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানী বাড়াল সরকার

অফিসার পদে চাকরির সুযোগ, বেতন ৬০ হাজার টাকা

কাপ্তাই হ্রদে মাছ ধরার নিষেধাজ্ঞা বাড়ল

উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিবসহ গ্রেপ্তার ৬

হিজবুল্লাহর প্রশংসায় খামেনি / ‘ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ ছাড়া পথ নেই’

বর্ণবাদ ইস্যুতে মুসলিম সিনেটরের পক্ষে অস্ট্রেলিয়ার আদালতের রায়

নতুন পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদনের প্রস্তুতি, কার বেতন কত বাড়ছে

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়ন নিয়ে উচ্চপর্যায়ের সভা

ম্যানেজার পদে চাকরি, বয়স ৪৫ হলেও করা যাবে আবেদন

বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১

১০

স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন মির্জা ফখরুল

১১

১৯৭ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর, এসএসসি পাসেও আবেদন

১২

মাছ কিনতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল বাসচালকের

১৩

ছেলের হাতে বাবা খুন

১৪

৬ জেলায় চাকরি দিচ্ছে পল্লী বিকাশ, বেতন ৪৫ হাজার

১৫

‘ধুম ৪’ গুঞ্জনে রণবীরের সরাসরি না

১৬

শাপলা চত্বর হত্যা মামলা / হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৭

কমেছে বৃষ্টিপাত, সুনামগঞ্জে সব নদ-নদীর পানি বিপৎসীমার নিচে

১৮

জামায়াত গণতান্ত্রিক দল কি না, আমিরকেই বিবেচনা করতে বললেন মির্জা ফখরুল

১৯

অর্থমন্ত্রীর অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীদের বিক্ষোভ

২০
X