শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৪, ০৮:৩২ এএম
আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, ০৮:৩৫ এএম
অনলাইন সংস্করণ

নকলার সেই এসিল্যান্ডকে বদলি

সহকারী কমিশনার (ভূমি) মো. শিহাবুল আরিফ। ছবি : সংগৃহীত
সহকারী কমিশনার (ভূমি) মো. শিহাবুল আরিফ। ছবি : সংগৃহীত

সাংবাদিককে কারাদণ্ড দেওয়া শেরপুর নকলার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড মো. শিহাবুল আরিফকে জামালপুর সদরে বদলি করা হয়েছে।

গত ৫ মার্চ উপজেলা ইউএনও সাদিয়া উম্মুল বানিনের নির্দেশে এসিল্যান্ড শিহাবুল আরিফ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাংবাদিক রানাকে ৬ মাসের কারাদণ্ডের দেন।

ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের কমিশনার উম্মে সালমা তানজিয়ার স্বাক্ষরিত এক আদেশে তাকে শেরপুর নকলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থেকে জামালপুর সদর সহকারী কমিশনার (ভূমি) অফিসে বদলি করা হয়। বদলির আদেশে বদলিকৃত কর্মস্থলে যোগদানের তারিখ উল্লেখ করা হয়নি।

শেরপুর জেলা প্রশাসক বলেছেন, রিলিজ দিলেই তিনি জামালপুরে যোগদান করতে পারবেন।

জানা গেছে, গত ২০২২ সালের ২১ জুন নকলা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন মো. শিহাবুল আরিফ। যোগদানের পর থেকেই তিনি উপজেলার অনেক সরকারি খাস সম্পত্তি বিভিন্ন ব্যক্তির নামে খারিজ করে দেওয়ার অভিযোগ আছে তার বিরুদ্ধে।

এরপর চলতি বছরের ৫ মার্চ সাংবাদিক শফিউজ্জামান রানা তথ্য অধিকার আইনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তথ্য চাইতে গেলে তথ্য না দিয়ে নকলা ইউএনও সাদিয়া উম্মুল বানিনের নির্দেশে শিহাবুল আরিফ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৬ মাসের কারাদণ্ড দেয় ঐ সাংবাদিককে।

পরে সাংবাদিকের সাজার ঘটনায় সারাদেশের সাংবাদিকরা আন্দোলন শুরু করলে ১২ মার্চ ওই সাংবাদিককে জামিন দিতে বাধ্য হয় প্রশাসন।

বদলির বিষয়ে এসিল্যান্ড শিহাবুল আরিফকে ফোন করে পাওয়া যায়নি। তার মোবাইল বন্ধ পাওয়া যায়।

তবে এসিল্যান্ড শিহাবুল আরিফের বদলির বিষয়ে শেরপুর জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খাইরুম বলেন, তার বদলির আদেশ হয়েছে কিন্তু তাকে এখনো রিলিজ দেওয়া হয়নি। তাকে রিলিজ দিলে তিনি জামালপুরে চলে যাবেন।

তবে কবে তাকে রিলিজ দেওয়া হবে এই ব্যাপারে জেলা প্রশাসক কিছু বলেননি। অতি দ্রুতই রিলিজ দেওয়া হবে বলে তিনি জানান।

জামালপুর জেলা প্রশাসক মো. শফিউর রহমান বলেন, শিহাবুল আরিফের বদলির আদেশ হয়েছে। তিনি এই সপ্তাহেই জামালপুর সদরে সহকারী কমিশনার (ভূমি) পদে যোগদান করবেন।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

পাহাড়ি ঢল ও স্লুইসগেটের অব্যবস্থাপনায় বেহাল চকরিয়ার সড়ক

আবারও হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল? পিটিশনের সবশেষ অবস্থা

তেল সংকটের গুজব, ফিলিং স্টেশনে উপচেপড়া ভিড়

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বাংলাদেশ-ইইউ আলোচনা

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ‘সোলজারফিশ’

১০

বর্ষায় বাড়ছে সাপের উপদ্রব, ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার হাসপাতালে ১৩ রোগী

১১

ককরোচ পার্টির বিক্ষোভ / শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

১২

ছুটির দিনে দীর্ঘ সময় যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

১৩

মধ্যরাতে রাস্তায় পুলিশ দম্পতির মারামারি

১৪

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

২৪ জুলাই  / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৬

৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার যুবক

১৭

আপত্তিকর ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে বহিষ্কার

১৮

সকালের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

১৯

আজকের নামাজের সময়সূচি

২০
X