হাজীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৭ জুলাই ২০২৩, ১১:৫৩ এএম
অনলাইন সংস্করণ

হাজীগঞ্জে সিএনজি চোরচক্রের তিন সদস্য আটক

জব্দ সিএনজিসহ চোর চক্রের আটক তিন সদস্য। ছবি : কালবেলা
জব্দ সিএনজিসহ চোর চক্রের আটক তিন সদস্য। ছবি : কালবেলা

চাঁদপুরের হাজীগঞ্জে সিএনজিচালিত অটোরিকশা চোরচক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ।

রোববার (১৬ জুলাই) উপজেলার বাকিলা ও দ্বাদশগ্রাম ইউনিয়নে অভিযান চালিয়ে দুজনকে আটক করে পুলিশ। আটকদের তথ্যের ভিত্তিতে নরসিংদী জেলার মাধবপুর থানা এলাকায় অভিযান চালিয়ে চুরি যাওয়া অটোরিকশা উদ্ধারের পাশাপাশি আরও একজনকে আটক করে পুলিশ।

আটকরা হলেন হাজীগঞ্জ উপজেলার দ্বাদশগ্রাম ইউনিয়নের কাপাইকাপ মিজি বাড়ির রাকিব (২২), বাকিলা ইউনিয়নের ফুলছোঁয়া নোসাগাজী বাড়ির নাসির গাজী (২৭) ও নরসিংদী জেলার মাধবপুর থানা এলাকার সাদ্দাম হোসেন (৩০)।

এর আগে শুক্রবার (১৪ জুলাই) সকালে হাজীগঞ্জ পৌরসভার ধেররা মৎস্য আড়তের কাছ থেকে নতুন সিএনজি চুরি হয়ে যায়। এই ঘটনায় সিএনজির মালিক মজিব হাজীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে হাজীগঞ্জ থানার ওসি আবদুর রশিদের নির্দেশে অভিযান পরিচালনা করেন উপপরিদর্শক প্রভাকর বড়ুয়া ও তার সঙ্গীয় ফোর্স।

হাজীগঞ্জ থানার ওসি আবদুর রশিদ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১০

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১১

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১২

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৪

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৫

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৬

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৭

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৮

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৯

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

২০
X