দুমকি প্রতিনিধি
প্রকাশ : ১৮ জুলাই ২০২৩, ১২:১২ পিএম
আপডেট : ১৮ জুলাই ২০২৩, ০২:০১ পিএম
অনলাইন সংস্করণ

ভোটে জিতেই পরাজিত প্রার্থীর বাড়িতে ‘লুটপাটের’ অভিযোগ 

শ্রীরামপুর ইউনিয়নের লুথ্যারান এলাকায় হামলার ঘটনা পরিদর্শনে পুলিশ সদস্যরা। ছবি : কালবেলা
শ্রীরামপুর ইউনিয়নের লুথ্যারান এলাকায় হামলার ঘটনা পরিদর্শনে পুলিশ সদস্যরা। ছবি : কালবেলা

পটুয়াখালীর দুমকিতে ইউপি নির্বাচনে জয়ী হয়েই প্রতিপক্ষ প্রার্থীসহ পরিবারের সদস্যকে মারধর, বাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।

সোমবার (১৭ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের লুথ্যারান এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য (মেম্বার) পদে জয়লাভ করা প্রার্থী কবির মৃধা, তার ভাই জাকির মৃধা, বারী মৃধা ও তাদের সন্তানদের নেতৃত্বে প্রায় দেড়শ কর্মী নিয়ে প্রতিপক্ষ মোরগ মার্কার প্রার্থী আবদুর রাজ্জাকের (রাজা মৃধা) বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুরসহ নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নেন। এ সময় বাধা দিলে প্রার্থী আবদুর রাজ্জাক মৃধা তার স্ত্রী ও সন্তানসহ পাঁচজন আহত হন। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

আহত ইউপি সদস্য প্রার্থী আবদুর রাজ্জাক বলেন, তালা মার্কা নিয়ে বিজয়ী প্রার্থী হুমায়ুন কবির মৃধা, তার দুই ভাই ও তাদের ছেলেরাসহ প্রায় দেড়শ কর্মী নিয়ে আমার পরিবারের ওপর হামলা চালায়। এ সময় বাড়িঘর ভাঙচুরের পাশাপাশি বিজয়ী প্রার্থীর ছেলে আমার স্ত্রীর গলার চেইনসহ নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে যান।

অভিযুক্ত ইউপি সদস্য মো. হুমায়ুন কবির মৃধা অভিযোগ অস্বীকার করে বলেন, সবকিছু বানোয়াট নাটক। ভোটে হেরে গিয়ে নিজের ঘরবাড়ি নিজেরাই ভাঙচুর করে আমাদের দোষ দিচ্ছে।

এ ব্যাপারে দুমকি থানার ওসি মো আবুল বাশার বলেন, হামলার ঘটনা শুনেছি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন হামলা বন্ধ থাকলে ইরানও হামলা চালাবে না: তেহরান

সজীব ওয়াজেদ জয়ের ৫৬তম জন্মদিন আজ

এবার সিরিজসেরা হয়েও বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছাড়াই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘তরুণী’

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

১০

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

১১

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১২

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

১৩

ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ

১৪

বিচার ও সংস্কারে কোনো আপস করবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৫

মশাল মিছিলের সময় নিষিদ্ধ ছাত্রলীগের ১৩ কর্মী গ্রেপ্তার

১৬

বাথরুমের স্ল্যাবের নিচে নারীর বস্তাবন্দি কংকাল

১৭

রক্ত, কারাগার আর রাজপথ: ফ্যাসিবাদের দিনলিপি

১৮

গাজায় ইসরায়েলি বিমান হামলা, হামাসের শীর্ষ কর্মকর্তাসহ নিহত ২

১৯

বিশ্বকাপ শেষ হতে না হতেই ক্লাব ফুটবলেও বড় ধাক্কা রোনালদোর!

২০
X