কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ১৮ জুলাই ২০২৩, ০৫:৫৬ পিএম
আপডেট : ১৮ জুলাই ২০২৩, ০৬:০১ পিএম
অনলাইন সংস্করণ

সব ধরনের নাশকতা কঠোর হাতে দমন করা হবে :  হানিফ

কুষ্টিয়ায় সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। ছবি : কালবেলা
কুষ্টিয়ায় সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। ছবি : কালবেলা

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, কেউ যদি নাশকতা কর্মকাণ্ড করে দেশকে অস্থিতিশীল করতে চায় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে সরকার।

মঙ্গলবার (১৮ জুলাই) কুষ্টিয়া নাগরিক পরিষদের আয়োজনে সদর উপজেলা হলরুমে সমাজ সংস্কারে ইমামদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় যোগ দেওয়ার আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, শুধু বিএনপি নয়, যে কেউ দেশকে অস্থিতিশীল পরিস্থিতিতে ফেলতে চাইলে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে সরকার ও দেশের সাধারণ জনগণ।

বাংলাদেশের গণমাধ্যম স্বাধীনভাবে সংবাদ প্রচার করছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপির মিথ্যাচার প্রচারের মাধ্যমে প্রমাণিত হয় গণমাধ্যম পূর্ণ স্বাধীনতা ভোগ করছে।

সংগঠনটির সভাপতি সাইফুদ দৌলা তরুণের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাসান মেহেদিসহ দলীয় নেতা ও জেলার ইমামরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১০

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১১

এনসিপির ফল উৎসবে হামলা

১২

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১৩

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

১৪

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

১৫

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

১৬

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

১৭

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

১৮

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

১৯

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

২০
X