বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ০৩ মে ২০২৪, ০৪:১৪ পিএম
অনলাইন সংস্করণ

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় নিহত ২

মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। ছবি : সংগৃহীত
মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। ছবি : সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপভ্যানের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন একজন।

শুক্রবার (৩ মে) ভোরে কালিয়াকৈরের পল্লীবিদ্যুৎ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মানিকগঞ্জের দৌলতপুর থানার কুমুরিয়া গ্রামের শামীম ও কুড়িগ্রামের নাগেশ্বরী থানার গোলাদি পাড় গ্রামের আবুল কাসেম। তারা দুজনই পিকআপচালকের সহকারী ছিলেন। পিকআপচালকের নাম নিশ্চিত হওয়া যায়নি।

নাওজোড় হাইওয়ে থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোরে কালিয়াকৈর পল্লীবিদ্যুৎ এলাকায় টাঙ্গাইলগামী লেনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে পিকআপটি ধাক্কা দেয়। এতে পিকআপে থাকা চালকসহ দুই সহকারী গুরুতর আহত হন। হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক শামীম ও আবুল কাশেমকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। মরদেহ আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেব: রাকসু ভিপি

যুক্তরাষ্ট্রের সড়কে ঝরে গেল বাংলাদেশি নবীন ডাক্তারের প্রাণ

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সোকসাসের স্টুডিওর তালা ভাঙল ডিবেটিং ক্লাব

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

১০

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

১২

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১৩

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১৪

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১৫

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৬

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৭

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৮

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৯

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

২০
X