রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৫ মে ২০২৪, ০৮:৩৬ এএম
আপডেট : ০৫ মে ২০২৪, ০৯:৩৩ এএম
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে গণধর্ষণ মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

গণধর্ষণ মামলার যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত প্রধান আসামি মোক্তার। ছবি : সংগৃহীত
গণধর্ষণ মামলার যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত প্রধান আসামি মোক্তার। ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গৃহবধূ গণধর্ষণ মামলার যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত প্রধান আসামি মোক্তারকে (২৫) গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার (৪ মে) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার এএসপি সনদ বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে শুক্রবার (৩ মে) রাতে খাগড়াছাড়ি জেলার মাটিরাঙ্গা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-১১ ও র‌্যাব-৭ এর আভিযানিক দল।

গ্রেপ্তার প্রধান আসামি মো. মোক্তার (২৫) নারায়ণগঞ্জের রূপগঞ্জের ছোনার গ্রামের শুক্কুর আলীর ছেলে।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, রূপগঞ্জ উপজেলার ভিকটিম ও তার স্বামী উভয়ই পেশায় শ্রমিক। ভিকটিমের স্বামী ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি ভাড়া বাসায় তার স্ত্রীকে রেখে কাজে চলে যান। বাসায় কেউ না থাকার সুযোগে ভিকটিমকে একা পেয়ে সন্ধ্যায় আসামি মোক্তার (২৫) ও তার সহযোগীরা মিলে ভিকটিমের ঘরে প্রবেশ করে এবং পালাক্রমে ধর্ষণ করে। পরে আসামিরা ভিকটিমকে ভয়ভীতি প্রদর্শন করে কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের স্বামী বাদী হয়ে রূপগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার এএসপি সনদ বড়ুয়া জানান, গত ১৫ এপ্রিল নারায়ণগঞ্জ জেলার বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামল আসামি মোক্তার (২৫), ও খোকা (৩০) কে রূপগঞ্জ থানায় দায়ের করা একটি গণধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। উভয় আসামি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।

তিনি বলেন, আদালতের রায় ঘোষণার পর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি খোকাকে র‌্যাব-১১ এর আভিযানিক দল গ্রেপ্তার করলেও প্রধান আসামি মোক্তার পলাতক ছিলেন। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১১ ও র‌্যাব-৭ এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাঙ্গায় সন্ধ্যা থেকে সড়ক অবরোধ, দীর্ঘ যানজটের সৃষ্টি

স্বাস্থ্যের পরিচালককে নিয়ে বরিশাল ড্যাবের প্রকাশ্যে গ্রুপিং, স্বাস্থ্য বিভাগে অস্থিরতা 

এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক

আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার আন্তোনিও রাট্টিন মারা গেছেন

ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি: ড. মজিবুল হক

সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন অসুস্থ, খোঁজ নিলেন ডেপুটি স্পিকার

বেদনার আকাশ

বন্যায় চট্টগ্রামে মাছের ক্ষতি শত কোটি টাকা

গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি

রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত, ক্লাস চলবে

১০

প্রবাস ফেরত হাবিব ক্যানসার থেকে বাঁচতে চান

১১

মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি নেবেন কে?

১২

এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী

১৩

পদ্মায় ধরা পড়ল ৪০ কেজির বিশাল কাতলা

১৪

মাদকসহ দুই যুবক আটক, বাঁশে ঝুলিয়ে পুলিশে দিলো গ্রামবাসী

১৫

র‌্যাঙ্কিংয়ে পেছাল আর্জেন্টিনা, বিদায় নিলেও সুখবর মিলল ব্রাজিল সমর্থকদের

১৬

সাইরেন বাজার আগেই ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্রের আঘাত, বহু হতাহত

১৭

বন্যাদুর্গতদের চিকিৎসাসেবায় ছাত্রদলের মেডিকেল টিম গঠন

১৮

ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মোশারফ, অর্থ-সম্পাদক আলাউদ্দিন

১৯

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড লাইভ ম্যাচ, মোবাইলে দেখবেন যেভাবে

২০
X