মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩
সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০৬ মে ২০২৪, ০১:১৪ এএম
অনলাইন সংস্করণ

ছেলের বিরুদ্ধে ভোট করায় ডিও লেটার না দেওয়ার হুমকি এমপির স্ত্রীর

নির্বাচনী পথসভায় বক্তব্য দেন কামরুন নাহার শিউলি। ছবি : ভিডিও থেকে সংগৃহীত
নির্বাচনী পথসভায় বক্তব্য দেন কামরুন নাহার শিউলি। ছবি : ভিডিও থেকে সংগৃহীত

নোয়াখালীর সুবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচনে ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরীকে ডিও লেটার না দেওয়ার হুমকি দিয়েছেন সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর স্ত্রী কামরুন নাহার শিউলি। তিনি কবির হাট উপজেলা পরিষদের চেয়ারম্যান।

রোববার (৫ মে) মোহাম্মদপুর ইউনিয়নে নির্বাচনী পথসভায় তিনি এ হুমকি দেন। শিউলি একরামের এ বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

মহিউদ্দিন চৌধুরীকে উদ্দেশ্য করে শিউলি একরাম বলেন, ‘শুনেন যে চেয়ারম্যান মহিউদ্দিন হেতারে (তাকে) জিজ্ঞেস করিয়েন, তুই আগে কি একরাম চৌধুরীর বাইত যায় চেহারা এমনের তুন উপরে তুলতি না, ভাবি আরে বাঁচান ভাবি আরে বাঁচান। অনকা (এখন) হেই মহিউদ্দিন চৌধুরী জোট বাইনছে, বানদো আইজ্জা জোট বান্দি যদি জনগণের উন্নয়ন করতে পার, কর। তোর ডিও লেটারে তো আর উন্নয়ন আঁডি আইতো নোই (হেঁটে আসবে না)। তুই কোদদুরা ইউনিয়ন চেয়ারম্যান তুই শুধু সিলিভ এক্কান দিতা হাইরবা, আর জনগণের চাইল ৩০ কেজির তুন হোনরো কেজি মারতে হাইরবা।’

এ বিষয়ে মহিউদ্দিন চৌধুরী বলেন, আমি কখনো অন্যায় অপরাধ করিনি। কারো কাছে মাথা নামিয়ে কথাও বলি না। মাফও চাই না। কিছু ব্যক্তি নির্বাচন আসলে মাফ চাইবে, নির্বাচিত হলে নিজেকে খোদা মনে করবে। ঘৃণা করি মিথ্যাবাদি বেঈমানদের। ওনার পাশে (সাবাব চৌধুরী) দাঁড়ানো যারা তারা কী করে খোঁজ খবর নিয়ে দেখেন। চোর-ডাকাত, টাউট-বাটপার পাশে নিয়ে ৮ নং মোহম্মদপুর জনগণকে বোকা বানানো যাবে না। মিথ্যা অপপ্রচার বন্ধ করেন। না হয় জনগণ মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে কঠিন জবাব দেবে। আমি মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সব সময় সোচ্চার।

জানা যায়, মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ মহিউদ্দিন চৌধুরী নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুল আনম চৌধুরীর দোয়াত কলম মার্কার ভোট করছেন।

এর আগে গত ১৬ এপ্রিল এক পথসভায় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নিজের ছেলেকে ভোট না দিলে উন্নয়ন বন্ধ করে দেওয়ার হুমকি দেন নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে লাল কার্ডের আন-লাকি থার্টিন

সিডনিতে বাংলা হান্ড্রেড লিগে চ্যাম্পিয়ন কুমিল্লা

প্রথমার্ধে রোমাঞ্চকর লড়াই, গোলশূন্য সমতায় বিরতিতে স্পেন-পর্তুগাল

উদযাপন করতে গিয়ে কবজি ভেঙে বিশ্বকাপ শেষ হেন্ডারসনের

মহরণে স্পেন-পর্তুগাল, শুরুর একাদশে রয়েছেন যারা

পদযাত্রায় হামলার জন্য সাভারের এমপিকে সন্দেহ নাহিদের

ডিজি ছাড়া ইসিতে এনআইডি সেবা বন্ধ, সেবা মিলবে মাঠে

এনসিপির সমাবেশে বোমা বিস্ফোরণ, ‘প্রশাসনের সহায়তায় হয়েছে’ দাবি নাহিদের

সরকার জনগণকে দেওয়া প্রতিশ্রুতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: নাহিদ ইসলাম

পিপলস্ ইন্স্যুরেন্স পিএলসিতে থ্যালাসেমিয়া সচেতনতা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

১০

এক উপদেষ্টাসহ আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

১১

শুধু ব্রাজিল নয়, ভারতকেও দুঃস্বপ্ন দেখিয়েছিলেন হালান্ড

১২

দাবি স্বাস্থ্য কর্মকর্তার / আমি কখনো কাউকে স্যার সম্বোধন করতে বলিনি

১৩

সাভারে এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ, আহতদের পরিচয় প্রকাশ

১৪

রিহ্যাব সদস্যের সংবেদনশীল অঙ্গে আঘাত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

১৫

মেয়াদ শেষের আগেই নিয়োগ বাতিল ডেপুটি গভর্নরের

১৬

বৃষ্টি নামলেই বুক কাঁপে ফেনীবাসীর

১৭

এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের পর থানা ঘেরাও

১৮

টঙ্গীতে দুই গ্রুপের সংঘর্ষ

১৯

রিজার্ভ আরও বাড়ল

২০
X