বগুড়া ব্যুরো
প্রকাশ : ০৬ মে ২০২৪, ০৯:৫০ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় লালনের গান গেয়ে প্রতিবাদ

বগুড়ায় লালনের গান গেয়ে প্রতিবাদ জানান সাংস্কৃতিক কর্মীরা। গান গাইছেন বাউল সুকুমার। ছবি : কালবেলা
বগুড়ায় লালনের গান গেয়ে প্রতিবাদ জানান সাংস্কৃতিক কর্মীরা। গান গাইছেন বাউল সুকুমার। ছবি : কালবেলা

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ফকির লালন সাঁইয়ের গানের দুটি চরণ লিখেছিলেন শরিয়তপুরের বাসিন্দা সঞ্জয় রক্ষিত (৪০) নামের এক স্বর্ণকার। পরে এ ঘটনায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।

ঘটনাটি লালন ভক্তসহ সব মহলে উদ্বেগ ছড়ায়। আর এজন্যই সোমবার (৬ মে) বেলা ১১টার দিকে বগুড়া শহরের সাতমাথায় মুজিব মঞ্চে দিনব্যাপী ‘সব লোকে কয় লালন কী জাত সংসারে’ শীর্ষক এক কর্মসূচি পালন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট।

এতে যে চরণ দুটি লেখায় সঞ্জয়কে গ্রেপ্তার করা হয়েছিল সেই গানটি গাওয়া হয়। কর্মসূচিতে লালনের গান ও পদ পরিবেশনা, নাটক, বক্তৃতার মাধ্যমে গ্রেপ্তারের ঘটনার প্রতিবাদ জানানো হয়। এ ঘটনাকে কেন্দ্র করে কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে লালন ফকিরের বিরুদ্ধে নানা নেতিবাচক প্রচারণাও চালাচ্ছেন, যা প্রগতিশীল সংস্কৃতিকর্মীদের ক্ষুব্ধ করেছে বলে জানানো হয়।

প্রতিবাদ কর্মসূচিতে লালনের ‘এমন সমাজ কবে গো সৃজন হবে’, ‘সময় গেলে সাধন হবে না’, ‘জাত গেল জাত গেল বলে, আমারে কি রাখবেন গুরু চরণদাসী’, ‘মিলন হবে কত দিনেসহ’ বিখ্যাত গানগুলো পরিবেশন করা হয়। কর্মসূচিতে গান পরিবেশন করেন লালন শিল্পী সুকুমার বাউল, হাফিজ বাউল, জগদীশ বাউল, কামরুল নাহার ডালিয়া ও নিখিল চন্দ্র।

এ প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উদীচী বগুড়ার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মামুদুস সোবহান মিন্নু, বগুড়া জেলা সিপিবির সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, বগুড়ার জলেশ্বরীতলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এডনিস বাবু তালুকদার, জোটের সহসভাপতি লায়ন আতিকুর রহমান মিঠু, এ বি এম জিয়াউল হক বাবলা, হাকিম এম এ মজিদ মিয়া, আসাদ হোসেন, সহসাধারণ সম্পাদক আলমগীর কবির, সংশপ্তক থিয়েটারের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সুজন, থিয়েটার আইডিয়ার পরিচালক নিভা রানী সরকার পূর্ণিমা, কবি আজিজার রহমান তাজ ও মির্জা আহসানুল হক দুলাল।

সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সভাপতি তৌফিক হাসান ময়না বলেন, বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ লালন সাঁইজির একটি গানের দুটি চরণ ফেসবুকে শেয়ার করেছিলেন এক যুবক। ধর্ম অবমাননার কথা তুলে তাকে গ্রেপ্তার এবং তার পরবর্তী সময়ে নানা রকম প্রেক্ষাপট তৈরি করে সারা দেশে একটি তাণ্ডব পরিচালনা করার যে আয়োজন দেখতে পাচ্ছি, সেটি নিঃসন্দেহে বাংলাদেশের জন্য ভয়ংকর। আমরা বোধ হয় খুব বেশি দিন দূরে নেই। যেখানে এই বাংলাদেশকে দেখতে পাব বাঙালি সংস্কৃতিশূন্য, লালনশূন্য। গ্রামের পর গ্রামে লালন অপদস্থ হচ্ছেন। আমরা বগুড়ায় প্রতিবাদ করছি কিন্তু লালনকে লালনের সেই গ্রামে, লালন শিল্পীদের গ্রামে প্রতিষ্ঠিত করতে হবে।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১০

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১১

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১২

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

১৩

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

১৪

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

১৫

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

১৬

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

১৭

৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

১৮

ঢাকা-চট্টগ্রাম ‎মহাসড়কে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

১৯

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে 

২০
X