বগুড়া ব্যুরো
প্রকাশ : ০১ জুলাই ২০২৫, ১১:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

উপবৃত্তির টাকা আত্মসাৎ, মাদ্রাসার সুপার কারাগারে

বগুড়ার ইসলামীয়া দাখিল মাদ্রাসার সুপার মো. জাহাঙ্গীর আলম। ছবি : সংগৃহীত
বগুড়ার ইসলামীয়া দাখিল মাদ্রাসার সুপার মো. জাহাঙ্গীর আলম। ছবি : সংগৃহীত

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার নিজবলাইল ইসলামীয়া দাখিল মাদ্রাসার সুপার জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে শিক্ষার্থীদের উপবৃত্তির টিউশন ফির টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় তাকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।

সোমবার (৩০ জুন) সন্ধ্যায় মামলার শুনানি শেষে বগুড়ার সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তার জামিন বাতিল করে জেলহাজতে পাঠান।

মামলা সূত্রে জানা যায়, সুপার জাহাঙ্গীর আলম ২০২১ সালে ওই মাদ্রাসার শিক্ষার্থীদের উপবৃত্তির টিউশন ফির ৩৭ হাজার টাকা সরকারের সংশ্লিষ্ট দপ্তর থেকে বগুড়া থানা রোডের অগ্রণী ব্যাংক শাখায় পাঠায়। এ টাকা শিক্ষকদের মাঝে বিতরণের নিয়ম। কিন্তু সুপার কাউকে না জানিয়ে এই টাকা তুলে আত্মসাৎ করেন। এ ঘটনায় মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি সুলতান মাহামুদ রুবেল বাদী হয়ে ২০২৩ সালের ২৩ মে আদালতে মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা বগুড়া সদর ফাঁড়ির এসআই শহিদুল ইসলাম তদন্ত শেষে ঘটনার সত্যতা পাওয়ায় সুপারের বিরুদ্ধে আদালতে গত বছরের ২ ডিসেম্বর চার্জশিট দাখিল করেন।

এ মামলার সোমবার ছিল শুনানির তারিখ। ওই দিন সুপার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তার জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠান।

মামলার বাদী সুলতান মাহামুদ রুবেল বলেন, মাদ্রাসার সুপারের বিরুদ্ধে আরও বিভিন্ন অনিয়মের অভিযোগ আছে। নিয়োগ নিয়ে নানা প্রতারণা করেছেন তিনি।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ

বিচার ও সংস্কারে কোনো আপস করবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

মশাল মিছিলের সময় নিষিদ্ধ ছাত্রলীগের ১৩ কর্মী গ্রেপ্তার

বাথরুমের স্ল্যাবের নিচে নারীর বস্তাবন্দি কংকাল

রক্ত, কারাগার আর রাজপথ: ফ্যাসিবাদের দিনলিপি

গাজায় ইসরায়েলি বিমান হামলা, হামাসের শীর্ষ কর্মকর্তাসহ নিহত ২

বিশ্বকাপ শেষ হতে না হতেই ক্লাব ফুটবলেও বড় ধাক্কা রোনালদোর!

১০

স্বামীর ওপর অভিমানে প্রাণ দিলেন নববধূ

১১

টুথপেস্টের টিউবে নিচের রঙিন দাগ কেন থাকে?

১২

গুনে গুনে ঘুষ নিচ্ছেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৩

ধর্ষণে ৬ মাসের অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী নারী, যুবক গ্রেপ্তার

১৪

পদ্মার প্রবল স্রোতে ভেসে গেলেন গৃহবধূ, আধা কিলোমিটার দূরে মিলল লাশ

১৫

বরিশালে বাড়ছেই ডেঙ্গু, চলতি মাসে ‍আক্রান্ত ১৪৫০

১৬

আল জাজিরার বিশ্লেষণ / হরমুজ প্রণালি ও লোহিত সাগরের পর কাস্পিয়ান সাগরেও ছড়িয়ে পড়ছে ইরান যুদ্ধ

১৭

বগুড়া সিটি করপোরেশনের ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

১৮

১৮ মন্ত্রীর ‘এসকর্ট’ প্রত্যাহার, যাদের থাকছে

১৯

খুলনায় টিকিট কালেক্টরের মরদেহ উদ্ধার

২০
X