শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ০৭ মে ২০২৪, ০৫:৩১ পিএম
অনলাইন সংস্করণ

ভোটের একদিন আগে সরিষাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত

সরিষাবাড়ী উপজেলা পরিষদ, জামালপুর। ছবি : কালবেলা
সরিষাবাড়ী উপজেলা পরিষদ, জামালপুর। ছবি : কালবেলা

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (৭মে) বিকালে এ সংক্রান্ত নির্বাচন কমিশনের সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা বিভাগের উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠিতে এ নির্দেশ দেয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, উপরোক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে, ৬ষ্ঠ উপজেলা পরিষদের ১ম ধাপে আগমী ৮ মে অনুষ্ঠেয় জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. রফিকুল ইসলাম উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ এর বিধি ১৮ এবং ৩১ এর বিধান লঙ্ঘন করায় নির্বাচন কমিশন তার প্রার্থিতা বাতিল করেন। রফিকুল ইসলাম তার প্রার্থিতা বহালের জন্য হাইকোর্টে রিট করলে হাইকোর্ট বিভাগ গত ৬ মে তার প্রার্থিতা বহালের আদেশ প্রদান করেন।

মঙ্গলবার (৭ মে) হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশন আপিল বিভাগে আবেদন করলে আদালত আদেশে ‘No Order’ প্রদান করেন। এ অবস্থায় বাংলাদেশ সুপ্রীমকোর্টের আপিল বিভাগের উক্ত আদেশ বাস্তবায়নের জন্য পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আগামীকাল (৮ মে) তারিখে অনুষ্ঠেয় জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনের সকল পদের নির্বাচন স্থগিত রাখার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।

এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

জামালপুর জেলা নির্বাচন কর্মকর্তা শানিয়াজ্জামান তালুকদার নির্বাচন স্থগিতের বিষয়টি নিশ্চিত করে বলেন, কমিশনের নির্দেশনা অনুযায়ী নির্বাচন সংক্রান্ত সকল কাজ সম্পন্ন করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, ফিরিয়ে দিল বিজিবি

গোড়ালিতে চোট পেলেন এমবাপ্পে, কতটা গুরুতর

বিপদসীমার ওপরে মেঘনার পানি, প্লাবিত মনপুরার নিম্নাঞ্চল

মনু নদীর প্রতিরক্ষা বাঁধ দিয়ে লোকালয়ে পানি

পাহাড়ি ঢলের পানিতে শেরপুর-নালিতাবাড়ী সড়কের ৩০ মিটার বিধ্বস্ত

বিপৎসীমা ছুঁইছুঁই তিস্তার পানি

জাককানইবির ৭৫ কোটি টাকার বাজেটে কোন খাতে কত বরাদ্দ, জানালেন উপাচার্য

আত্রাই নদীর শহর রক্ষা বাঁধের ওয়াকওয়ে ধস, দুর্ভোগে স্থানীয়রা

টানা বর্ষণে তলিয়ে গেছে হাতিয়ার নিম্নাঞ্চল, নিরুপায় অর্ধলাখ মানুষ

৩৬ ঘণ্টার বৃষ্টিতে নাকাল বগুড়া

১০

গভীর সংকটে ব্রাজিলের ফুটবল, সংস্কারের দাবি পেলেকন্যার

১১

তিন দিন ডুবন্ত ট্রলার আঁকড়ে মৃত্যুর সঙ্গে লড়াই / ফিরে এসে আল আমিন বললেন, ‘আমার সহকর্মীরা বেঁচে থাকতে পারে’

১২

অস্ত্রের মুখে ব্র্যাক কর্মীদের জিম্মি, ব্যাগভর্তি টাকা লুট

১৩

টানা বর্ষণে মনপুরার ১০ গ্রাম প্লাবিত, পানিবন্দি ১৫ হাজার মানুষ

১৪

পটুয়াখালীতে ভারী বর্ষণে ভেসে গেছে কয়েক কোটি টাকার মাছ

১৫

সেমিফাইনালে কোন শক্তিধরের মুখোমুখি ফ্রান্স?

১৬

মেসিকে ছাড়িয়ে যেভাবে গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে এমবাপ্পে

১৭

চবিতে শিক্ষার্থীকে হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

১৮

ঘণ্টায় ২০০ কিমি বেগে তাণ্ডব চালাবে ‘সুপার টাইফুন’, অঞ্চলজুড়ে সতর্কতা

১৯

নাপিত ডেকে শিক্ষার্থীদের চুল কাটালেন সভাপতি, অভিভাবকদের সঙ্গে হাতাহাতি

২০
X