শিবপুর (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ : ০৮ মে ২০২৪, ০৪:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

আগুনে পুড়ল জেলা পরিষদ সদস্যের বাড়ি

অগ্নিকাণ্ডে পুড়ে গেছে আসবাবপত্র। ছবি : কালবেলা
অগ্নিকাণ্ডে পুড়ে গেছে আসবাবপত্র। ছবি : কালবেলা

নরসিংদীর শিবপুরে জেলা পরিষদ সদস্য আমান উল্লাহ ভুইয়ার বসতবাড়ি আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (৮ মে) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার যোশর ইউনিয়নের ভংগারটেক গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শিবপুর মডেল থানার ওসি মো. ফরিদ উদ্দিন।

জেলা পরিষদ সদস্য আমান উল্লাহ ভুইয়া আমান বলেন, দৈর্ঘ্যে ৬০ ফুট ও প্রস্থে ২৫ ফুট গ্রামের ওই বাড়িতে আমরা কেউ নিয়মিত বসবাস করি না। বাড়িটিতে প্রায় ২৫ লাখ টাকার আসবাবপত্র ছিল। আগুনের ঘটনায় অবশিষ্ট আর কিছু নেই। সব পুড়ে ছাই হয়ে গেছে। দুর্বৃত্তরা দাহ্য পদার্থ ছিটিয়ে বাড়িটির দুটি রুমে আগুন দিয়েছে। আগুনে পুড়ে সব মিলিয়ে আনুমানিক কোটি টাকার ক্ষতি হয়েছে। কী কারণে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তাৎক্ষণিক বলতে পারছি না।

শিবপুর থানার ওসি ফরিদ উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১০

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১১

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১২

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১৩

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৪

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৫

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৬

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৭

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১৮

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১৯

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

২০
X