কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৩, ১২:৫৫ পিএম
আপডেট : ১৯ জুলাই ২০২৩, ০১:১৬ পিএম
অনলাইন সংস্করণ

সহিংসতার ভিডিও ধারণ করায় সাংবাদিকের ওপর হামলা

নেছারাবাদের গুয়ারেখা ইউপিতে পুলিশ ফাঁড়ির সামনের স্টেশনারি দোকান ভাঙচুর করে সংক্ষুব্ধরা। ছবি : কালবেলা
নেছারাবাদের গুয়ারেখা ইউপিতে পুলিশ ফাঁড়ির সামনের স্টেশনারি দোকান ভাঙচুর করে সংক্ষুব্ধরা। ছবি : কালবেলা

পিরোজপুর নেছারাবাদের গুয়ারেখা ইউনিয়ন পরিষদ উপনির্বাচন পরবর্তী সহিংসতার ভিডিও ধারণ করায় সাংবাদিকের ওপর হামলা চালিয়ে মোবাইল ছিনতাই করেছে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী গাজী মিজানুর রহমানের সমর্থকরা।

এ ব্যাপারে নেছারাবাদ থানায় মঙ্গলবার (১৮ জুলাই) একটি এজাহারের আবেদন করেন ভুক্তভোগী সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন (৫১)। তিনি দৈনিক আজকের বিনোদন পত্রিকার বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

তিনি নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে মঙ্গলবার বাড়ি ফিরেছেন। এখনও তিনি তার ছিনতাই যাওয়া মোবাইল ফোন উদ্ধার করতে পারেননি। নেছারাবাদ থানা সূত্রে জানা গেছে, মোবাইলটি সংরক্ষিত আছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত ১৭ জুলাই বিকেল ছয়টার দিকে ফলাফল ঘোষণার পর আওয়ামী লীগ প্রার্থীর কর্মী ডালিম মিয়া ও রাহাত ফকিরের পাটিকেলবাড়ি পুলিশ ফাঁড়ির সামনের স্টেশনারি দোকান ভাঙচুর করেন মিজানুর রহমানের লোকজন। এ সময় ভাঙচুরের দৃশ্য মুঠোফোনে ধারণ করায় সাংবাদিক আবদুল্লাহ আল মামুনের ওপর এই হামলা করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় আব্দুল্লাহ আল মামুন বলেন, আমি নির্বাচন পর্যবেক্ষণের দায়িত্ব পালনের পরে বাড়ি ফিরছিলাম। হঠাৎ বিজয়ী স্বতন্ত্র প্রার্থী গাজী মিজানুর রহমানের সমর্থকরা দোকান ভাঙচুর করছে দেখে পেশাদারিত্বের অংশ হিসেবে ভিডিও করছিলাম। হঠাৎ আমাকে কিল-ঘুসি দিয়ে মোবাইল ছিনিয়ে নেয়। বলেছে ভিডিও ডিলিট কর নতুবা মোবাইল দেব না।

আরও পড়ুন : ভোটে জিতেই পরাজিত প্রার্থীর বাড়িতে ‘লুটপাটের’ অভিযোগ

ভাঙচুর করা দোকানের মালিক রাহাত ফকির বলেন, ভোটগ্রহণের শেষে শতাধিক লোক হঠাৎ আমার ওপর চড়াও হয়ে আমাকে মারধর এবং দোকান ভাঙচুর করে। মারার কারণ জানতে চাইলে আমাকে বলে তুই হচ্ছে, নৌকা মার্কার দালাল।

প্রত্যক্ষদর্শী দৈনিক কালবেলার প্রতিনিধি দেবাশীষ মণ্ডল বলেন, আমি এবং মামুন ভাই একইসঙ্গে বাড়ি ফিরছিলাম। ভিডিও ধারণ করায় হামলাকারীরা তার মোবাইল নিয়ে গেছে। আমি চেয়ারম্যানকে একাধিকবার ফোন করেছি ফোন রিসিভ করেননি। মোবাইল উদ্ধারের জন্য নেছারাবাদ থানার ওসি এবং রিটার্নিং অফিসারের কাছে ফোন করেও কোনো লাভ হয়নি। আমার মোবাইল থেকে ধারণ করা ভাঙচুরের ভিডিও এবং ছবি তাদের পাঠিয়েছিলাম।

নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার শাহীন শরীফ বলেন, নির্বাচন পরবর্তী সহিংসতা মারাত্মক একটি অপরাধ। সহিংসতার ভিডিও আমি পেয়েছি। মোবাইল ছিনতাইয়ের ব্যাপারে আমি গাজী মিজানুর রহমানের সঙ্গে আলাপ করছি।

এই ব্যাপারে গাজী মিজানুর রহমানকে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।

এই ব্যাপারে নেছারাবাদ থানার ওসি জাফর আহমেদ বলেন, গতকাল রাতে একটি লিখিত অভিযোগ পেয়েছি। আজ এজাহারের জন্য আরও একটি আবেদন পেয়েছি। তদন্ত চলছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

১০

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

১১

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

১২

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

১৩

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

১৪

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

১৫

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

১৬

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

১৭

রামিসা হত্যা মামলার রায় আজ

১৮

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

১৯

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

২০
X