ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ১০ মে ২০২৪, ০৮:১৯ পিএম
অনলাইন সংস্করণ

সরকারি জমি দখলে বাধা দেওয়ায় বেধড়ক পিটুনি

বিরোধপূর্ণ সরকারি রাস্তা। ছবি : কালবেলা
বিরোধপূর্ণ সরকারি রাস্তা। ছবি : কালবেলা

ঝালকাঠির রাজাপুরে সরকারি জমি দখল করার সময় বাধা দিলে মো. আল আমিন খান নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৯ মে) উপজেলার গালুয়া ইউনিয়নের দূর্গাপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত আল আমিন রাজাপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, জনসাধারণের চলাচলের সরকারি রাস্তার মধ্যে জোরপূর্বক বেড়া দিয়ে আটকে দিচ্ছিলেন একই এলাকার মো. সুলতান তালকুদার (৫২), মো. ইমন তালুকদার (২৮), মো. মীর আজাদ (৫০), মো. রুস্তুম আলী (৫৮)। এ সময় তাদের কাজে বাধা দিলে আল আমিনের ওপর ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষরা লোহার রড, শাবল, দা ও লাঠিশোটা দিয়া এলোপাতাড়িভাবে মারধর করে।

তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে স্থানীয় গালুয়া বাজারে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়।

আহত আল আমিন খান বলেন, সরকারি জমি দখল করে বেড়া দেওয়ার কাজে বাধা দিলে প্রতিপক্ষরা আমাকে পিটিয়ে আহত করে।

সুলতান তালকুদার অভিযোগ অস্বীকার করে বলেন, ওই জমি আমাদের। আমরা আমাদের জমিতেই বেড়া দিচ্ছিলাম। ওটা কোনো সরকারি জমি না। আল আমিনকে মারধর করা হয়নি। সে উল্টো আমাকে মারধর করেছে।

ঘটনাস্থল পরিদর্শন করে রাজাপুর থানার এএসআই মনজুর আলম জানায়, শুক্রবার সকালে ঘটনাস্থলে গিয়েছিলাম। উভয় পক্ষকে শনিবার বিকেলে থানায় ডাকা হয়েছে। তাদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

এমপিপুত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

রাজধানীতে আজ কোথায় কী

১০

কাতারে বিস্ফোরণ, নিহতরা সবাই ভারত ও পাকিস্তানের শ্রমিক

১১

বদ্ধঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১২

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

১৩

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

১৪

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

১৫

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

১৬

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

১৭

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

১৮

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

১৯

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

২০
X