মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ০৮:১৮ পিএম
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৬, ০৮:২১ পিএম
অনলাইন সংস্করণ

ভেনেজুয়েলায় হামলায় বিভিন্ন দেশের নেতাদের প্রতিক্রিয়া

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো। ছবি : সংগৃহীত
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো। ছবি : সংগৃহীত

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে সস্ত্রীক গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন এই হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন বিভিন্ন দেশের নেতারা।

মার্কিন অভিযানে যুক্তরাজ্য, ‘কোনোভাবেই জড়িত ছিল না’ বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার।

তিনি জানান, নিকোলাস মাদুরোকে ‘আটক’ করার বিষয়ে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলেননি।

‘না, আমি তা করিনি এবং এটি স্পষ্টতই একটি দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি এবং আমাদের সমস্ত তথ্য যাচাই করতে হবে,’ যুক্তরাজ্যের গণমাধ্যমের জন্য রেকর্ড করা মন্তব্যে স্টারমার এ কথা বলেন।

এদিকে ‘মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকাণ্ডের বিষয়ে উদ্বেগ এবং নিন্দা’ জানিয়েছেন চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক।

হামলার ঘটনায় জাতিসংঘকে ‘অবিলম্বে বৈঠক’ করার আহ্বান জানিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুতাভো পেত্রো। ভেনেজুয়েলা সীমান্তে বাহিনী মোতায়েনের খবরও জানিয়েছেন তিনি।

কিউবার প্রেসেডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেল বলেছেন, তার দেশ ‘ভেনিজুয়েলার ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের অপরাধমূলক আক্রমণের নিন্দা জানায় এবং জরুরি ভিত্তিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়া আশা করে।’

নিকোলাস মাদুরোর বিষয়ে মন্তব্য করেছেন ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর প্রধানমন্ত্রী কমলা পারসাদ-বিসেসার। তিনি বলেন, ‘ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো ভেনিজুয়েলার জনগণের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে।’

এদিকে নাগরিকদের শান্ত থাকার এবং দেশের নেতৃত্ব ও সামরিক বাহিনীর ওপর আস্থা রাখার আহ্বান জানিয়েছেন ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো ক্যাবেলো।

তাকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা রয়টার্স বলেছে, ‘এই আক্রমণ সম্পর্কে বিশ্বের কথা বলা উচিত।’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দীর্ঘদিন ধরে বলে আসছে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো একজন অপরাধী। তাকে যুক্তরাষ্ট্রের আইনে বিচারের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।

শনিবার (৩ জানুয়ারি) ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অভিযান চালিয়ে স্ত্রীসহ মাদুরোকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্র। তাকে যুক্তরাষ্ট্রের আইনে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১০

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১১

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১২

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৩

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৪

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৫

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৬

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৭

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১৮

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১৯

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

২০
X