স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ০২:৩৪ পিএম
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৬, ০২:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

আনুষ্ঠানিকভাবে মুস্তাফিজকে বাদ দিল কলকাতা

মুস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত
মুস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত

টাইগার পেসার মুস্তাফিজুর রহমানের আইপিএল খেলা নিয়ে তৈরি হয়েছিল সংশয়। বেশ কয়েকদিন ধরে বাংলাদেশি ক্রিকেটারদের নিষিদ্ধ করার দাবিতে আন্দোলন করে আসছে ভারতের কট্টর হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠন। তারই প্রতিক্রিয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) মুস্তাফিজকে কলকাতার দল থেকে বাদ দেওয়ার নির্দেশনা দেয়। সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে নিজেদের স্কোয়াড থেকে মুস্তাফিজকে বাদ দিয়েছে কেকেআর। আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

এক বিবৃতিতে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে কলকাতা লেখে, ‘বিসিসিআইয়ের নির্দেশনা অনুসারে সকল প্রক্রিয়া ও অভ্যন্তরীণ পরামর্শের পর মুস্তাফিজকে ছেড়ে দেওয়া হয়েছে। আইপিএলের নীতিমালা অনুসারে কলকাতাকে বদলি ক্রিকেটার নেওয়ারও অনুমোদন দিয়েছে বিসিসিআই। দ্রুততম সময়ের মধ্যে আরও বিস্তারিত জানানো হবে।’

এর আগে, মুস্তাফিজকে কলকাতার দল থেকে বাদ দেওয়ার নির্দেশনা দেয় বিসিসিআই। বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া ভারতের বার্তা সংস্থা এএনআইকে বলেন, ‘সাম্প্রতিক সার্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে বিসিসিআই কেকেআরকে তাদের বাংলাদেশি খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেয়ার নির্দেশ দিয়েছে। প্রয়োজনে তারা বিকল্প খেলোয়াড় চাইলে বিসিসিআই তা অনুমোদন করবে।’

ভারতের সংবাদমাধ্যম জানায়, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংস ঘটনার খবর সামনে আসার পর কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে মুস্তাফিজের চুক্তি ঘিরে বিতর্ক তৈরি হয়। দেশটির ধর্মীয় আধ্যাত্মিক গুরু দেবকীনন্দন ঠাকুর এই প্রসঙ্গে বলেছিলেন, ‘কলকাতার ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও তাদের শীর্ষ নেতৃত্বের ওই ক্রিকেটারকে (মুস্তাফিজ) দল থেকে সরিয়ে দেওয়া উচিত।’ টাইগার পেসারকে কেনায় কলকাতা নাইট রাইডার্সের মালিক এবং বলিউড কিংবদন্তি শাহরুখ খানকে ‘বিশ্বাসঘাতক’ বলেও মন্তব্য করেছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা সঙ্গীত সোম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ : ইরান

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের, দিল কঠোর হুঁশিয়ারি 

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

আইনজীবী বারে হামলা

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১০

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

১১

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

১২

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

১৩

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

১৪

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

১৫

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

১৬

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

১৭

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

১৮

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১৯

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

২০
X