কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ০১:৫৫ পিএম
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৬, ০২:০২ পিএম
অনলাইন সংস্করণ

ইয়েমেন ভেঙে নতুন রাষ্ট্র হতে যাচ্ছে ‘দক্ষিণ আরবিয়া’

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইয়েমেনের সংযুক্ত আরব আমিরাত (ইউএই)–সমর্থিত বিচ্ছিন্নতাবাদী সংগঠন দক্ষিণ ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি) ঘোষণা দিয়েছে, তারা আগামী দুই বছরের মধ্যে দক্ষিণ ইয়েমেনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রক্রিয়া শুরু করবে। নতুন রাষ্ট্রের নাম হতে পারে ‘দক্ষিণ আরবিয়া’।

এই ঘোষণার দিনই সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় দক্ষিণ ইয়েমেনে অন্তত ২০ জন নিহত হয়েছেন। বিচ্ছিন্নতাবাদীদের সাম্প্রতিক সামরিক অভিযানের লাগাম টানতেই এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

এসটিসির সামরিক ও চিকিৎসা সূত্র জানায়, হাদরামাউত অঞ্চলের দুটি সামরিক ঘাঁটিতে চালানো বিমান হামলায় এসব যোদ্ধা নিহত হন। একই সঙ্গে একটি বিমানবন্দর ও কয়েকটি সামরিক স্থাপনাও লক্ষ্য করে হামলা চালানো হয়।

বিশ্লেষকদের মতে, এসব ঘটনার পেছনে রয়েছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে ক্রমবর্ধমান মতবিরোধ। বিশেষ করে এসটিসির সাম্প্রতিক ভূখণ্ড দখল অভিযান দুই দেশের সম্পর্ককে আরও টানাপোড়েনের দিকে ঠেলে দিয়েছে।

এসটিসির প্রেসিডেন্ট আইদারোস আলজুবাইদি বলেন, স্বাধীনতার আগে একটি রূপান্তরকালীন সময় থাকবে। এ সময় উত্তর ইয়েমেনের সঙ্গে সংলাপ ও স্বাধীনতা প্রশ্নে গণভোট আয়োজন করা হবে। তবে তিনি সতর্ক করে বলেন, যদি সংলাপ ব্যর্থ হয় বা দক্ষিণে আবার হামলা হয়, তাহলে তারা দ্রুত স্বাধীনতা ঘোষণা করবে।

উল্লেখ্য, ১৯৬৭ থেকে ১৯৯০ সাল পর্যন্ত ইয়েমেন উত্তর ও দক্ষিণ—দুই ভাগে বিভক্ত ছিল। এসটিসির পরিকল্পনা বাস্তবায়িত হলে তিন দশকের বেশি সময় পর দেশটি আবারও বিভক্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এদিকে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, এসটিসি দখল করা দুটি প্রদেশ থেকে সরে না যাওয়া পর্যন্ত হামলা বন্ধ করা হবে না। অন্যদিকে, ইউএই দাবি করেছে তারা ইয়েমেন থেকে সব সেনা প্রত্যাহার করেছে এবং সংলাপের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠায় আগ্রহী।

দীর্ঘ এক দশকের গৃহযুদ্ধে বিপর্যস্ত ইয়েমেনে এই নতুন উত্তেজনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X