ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ১৩ মে ২০২৪, ১১:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

যৌতুক না পেয়ে স্ত্রীকে নির্যাতন, কারাগারে স্বামী

কালবেলা গ্রাফিক্স
কালবেলা গ্রাফিক্স

ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নে যৌতুকের টাকা না দেওয়ায় স্ত্রীকে রাতভর নির্যাতন করেছে বলে অভিযোগ উঠেছে। এমন অভিযোগে স্বামী আবদুল্লাহ ওরফে রানাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে আদালত।

সোমবার (১৩ মে) দুপুরে রানাকে ঝালকাঠি আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রোববার রাতে ভুক্তভোগী ওই নারী নাসিমা বেগমের বড় ভাই আলাউদ্দিন হাওলাদার নলছিটি থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় রানাকে গ্রেপ্তার করে পুলিশ।

জানা গেছে, উপজেলার নাচনমহল ইউনিয়নের কুড়ালিয়া গ্রামে গত শনিবার যৌতুকের টাকা না দেওয়ায় স্ত্রীকে নির্যাতন চালায় রানা। গুরুতর আহত অবস্থায় রোববার সকালে পালিয়ে যায় নাসিমা বেগম। পরে স্থানীয়দের সহায়তায় স্বজনরা তাকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় বিকেলে নাসিমাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মামলা সূত্রে জানা যায়, ৭ বছর আগে নাচনমহল ইউনিয়নের দক্ষিণ ভবানীপুর গ্রামের তৈয়ব আলী হাওলাদারের প্রবাসী মেয়ে নাসিমা বেগমের সঙ্গে একই ইউনিয়নের কুড়ালিয়া গ্রামের আনোয়ার হাওলাদারের ছেলে রানার বিয়ে হয়। এর দুই বছর পর নাসিমা বেগম তার স্বামীকে প্রবাসে নিয়ে যায়। সেখান থেকে গতমাসের ১০ এপ্রিল ছুটিতে বাড়িতে বেড়াতে আসেন তারা। দেশে আসার পর নতুন ঘর নির্মাণের কথা বলে নাসিমার কাছ থেকে ৬ লাখ টাকা নেন রানা। এরপর আবারও টাকা চাইলে নাসিমা টাকা দিতে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে রানা ও তার পরিবারের লোকজন নাসিমাকে মারধর করেন এবং একটি কক্ষে আটকে রাখেন।

নাসিমার ভাই আলাউদ্দিন বলেন, রানা আমার বোনকে প্রবাসে বসেও বিভিন্নভাবে অত্যাচার করেছে। টাকা-পয়সা নিয়ে যেত। দেশে এসেও একবার টাকা নিয়েছে জমি ও নতুন ঘর নির্মাণের কথা বলে। কিন্তু সেই টাকা দিয়ে সে কিছুই করেনি। এখন আমার বোনের ব্যাংক অ্যাকাউন্টে কিছু টাকা আছে। সেই টাকা আত্মসাত করার জন্য আমার বোনের ওপর তারা অত্যাচার চালিয়ে যাচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে নলছিটি থানার ওসি মুরাদ আলী বলেন, এ ঘটনায় নাসিমার ভাই আলাউদ্দিন মামলা দায়ের করেছে। মামলা দায়েরের পরে অভিযুক্তকে আটক করে ঝালকাঠি আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

ঢাকা-চট্টগ্রাম ‎মহাসড়কে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে 

মেয়েকে পরীক্ষার হলে দিয়ে মসজিদে যাওয়ার পথে বাবার পা বিচ্ছিন্ন

অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার

সীমান্তে আটক ৩ ভারতীয়কে ফেরত পাঠাল বিজিবি

১০

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা নিয়ে যা জানা গেল

১১

তদবির-উৎকোচ ছাড়া সরকারি চাকরি পাওয়ার নজির ছিল না, দাবি প্রতিমন্ত্রীর

১২

২ কিডনি বিকল মাহিনের, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা

১৩

সংসদ ভবন চত্বরে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

১৪

বাংলাদেশে মিনি কোল্ডস্টোরেজের প্রশংসা মার্কিন কৃষি বিভাগের

১৫

ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত দুই কোটি টাকার জালের হিসেবে গরমিল

১৬

সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পায়ের অংশ বিচ্ছিন্ন

১৭

মাদ্রাসায় শিশু সুরক্ষা ও সুশাসনে ২১ দফা প্রস্তাব

১৮

‘এক ঘণ্টার মধ্যেই ইরানের অধিকাংশ সেতু ধ্বংস করে দিতে পারি’

১৯

কওমি মাদ্রাসার ভাবমূর্তি রক্ষা ও সংস্কারে আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাব

২০
X