নোয়াখালী ব্যুরো
প্রকাশ : ১৪ মে ২০২৪, ০৪:০৮ পিএম
অনলাইন সংস্করণ

কাদের মির্জাকে হত্যার হুমকি

আবদুল কাদের মির্জা। পুরোনো ছবি
আবদুল কাদের মির্জা। পুরোনো ছবি

নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি, বসুরহাট পৌরসভার মেয়র ও ওবায়দুল কাদেরের ছোট ভাই আব্দুল কাদের মির্জাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

এ বিষয়ে মঙ্গলবার (১৪ মে) কোম্পানিগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছেন তিনি।

কাদের মির্জা বলেন, আগামী ২৯ মে কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে ০১৭১৮ ২২২ ৩৬৩ নম্বর থেকে কল করে আমাকে হত্যার হুমকি দিয়ে আসছে। কোম্পানিগঞ্জের পার্শ্ববর্তী দাগনভূঞা, কবির হাট, সুবর্ণচর, সেনবাগ থেকে অস্ত্রধারী সন্ত্রাসীদের ভাড়া করে এনে কোম্পানিগঞ্জের শান্তির পরিবেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান বাদল। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আনার জন্য আজ আমি কোম্পানিগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান বাদলের মুঠোফোনে একাধিকবার কল দিলেও ফোনটি রিসিভ হয়নি। এ বিষয়ে জানতে চাওয়া হলে কোম্পানিগঞ্জ থানার ওসি প্রণব চৌধুরী বলেন, জিডি করার বিষয়টি সত্য। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রকৃতির ক্যানভাসে আঁকা জীবন্ত আলপনাময় শিল্পকর্ম ‘হলুদ চিতা’

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

ভিসা ছাড়াই জার্মানিতে প্রবেশ করতে পারবে ৬২ দেশ

স্টেশনে বৃদ্ধাকে হত্যা, গ্রেপ্তার ৫ আসামি তিন দিনের রিমান্ডে

কাঁটাতারের বেড়ার ভিতরে বন্দি ১৭ পরিবার

মতলবে চাঁদাবাজি মামলায় ৩ জন কারাগারে

ছাদ বাগান / বছরে আয় ১২ লাখ টাকা, পেলেন জাতীয় পুরস্কার

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোররুমে আগুন

নিজের মেয়েকে হত্যা, লোমহর্ষক জবানবন্দি বাবার

সরকারি সার পাচার মামলায় কারাগারে বিএনপি নেতা

১০

স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ডা. জনির ত্রাণ বিতরণ

১১

বাড়ির উঠানে খেলার সময় পানিতে ডুবে শিশুর মৃত্যু

১২

প্রধানমন্ত্রীর বরিশাল সফরের কর্মসূচি

১৩

রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ২ লাখ কোটি টাকা

১৪

১০ বছরের খুদে ফুটবলার রওশন যেন আরেক মেসি!

১৫

মাদকের টাকা না পেয়ে হত্যার চেষ্টা, ছেলেকে পুলিশের হাতে দিলেন মা

১৬

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা

১৭

লোকালয়ে ঢুকে শিয়ালের কামড়, শিশু ও নারীসহ আহত ১৪

১৮

ঢাবিতে জলাবদ্ধতা, বিদ্যুৎহীন দুই ছাত্রী হল

১৯

বিশ্বকাপে কোন দল কী পরিমাণ অর্থ পাচ্ছে?

২০
X