বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
নাটোর প্রতিনিধি
প্রকাশ : ১৪ মে ২০২৪, ০৫:০০ পিএম
আপডেট : ১৪ মে ২০২৪, ০৫:০৫ পিএম
অনলাইন সংস্করণ

মোটরসাইকেল চালানোর সময় ফোনে কথা, ট্রাকের নিচে কলেজছাত্র

ট্রাকের নিচে চাপা পড়ে থাকা মোটরসাইকেল। ছবি : কালবেলা
ট্রাকের নিচে চাপা পড়ে থাকা মোটরসাইকেল। ছবি : কালবেলা

মোটরসাইকেল চালানোর সময় মোবাইল ফোনে কথা বলতে গিয়ে নাটোরে ট্রাকচাপায় এক কলেজছাত্র নিহত হয়েছে। রোববার (১২ মে) দুপুর সাড়ে ১২টার দিকে নাটোর রাজশাহী মহাসড়কের পিটিআই বটতলা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. রিয়াদ রায়হান (২২) রামাইগাছি এলাকার শরিফ মিয়ার ছেলে। সে দিঘাপতিয়া এমকে অনার্স কলেজের তৃতীয় বর্ষের ছাত্র।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে রিয়াদ দয়ারামপুর রোড থেকে মোটরসাইকেলযোগে পিটিআই বটতলা এলাকায় নাটোর রাজশাহী মহাসড়কে উঠছিলেন। এ সময় হরিশপুরের দিক থেকে একটি ট্রাক রাজশাহীর দিকে যাচ্ছিল। মোটরসাইকেল চালানোর সময় মোবাইল ফোনে কথা বলার কারণে রিয়াদ ট্রাক আসার ঘটনা লক্ষ্য করেনি। মহাসড়কে ওঠার সঙ্গেই ট্রাকটি তাকে চাপা দেয়।এতে ঘটনাস্থলেই রিয়াদ নিহত হয়। পুলিশ ট্রাকটি আটক করে মরদেহ আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। ট্রাকটিকে জব্দ করা হয়েছে। মরদেহ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা-মিসর ম্যাচের রেফারিং নিয়ে নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ

জয়ের পর কান্নায় ভেঙে পড়লেন স্কালোনি, কথা শেষ না করেই চলে গেলেন

প্রথমার্ধের বিরতিতে গোলশূন্য কলম্বিয়া-সুইজারল্যান্ড

পিছিয়ে থেকে ফিরে আসা সহজ ছিল না : মেসি

মিশরের দ্বিতীয় গোল বাতিল নিয়ে তীব্র সমালোচনা, প্রশ্নের মুখে ভিএআর

রেফারি অন্যায় করেছেন, আল্লাহই আমার জন্য যথেষ্ট : জিকো

এমনও রাতে মেসির চোখে কেন জল?

কলম্বিয়া ও সুইজারল্যান্ডের শুরুর একাদশ

৯৬ বছরের ‘অবিশ্বাস্য’ রেকর্ড ছুঁলেন মেসি

ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে ‘বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরস’ দিল সরকার

১০

মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা, মেসিদের পরের ম্যাচ কবে, প্রতিপক্ষ কে?

১১

‎কক্সবাজার জেলারও বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত 

১২

অবিশ্বাস্য প্রত্যাবর্তন আর্জেন্টিনার, মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়নরা

১৩

মেসির জাদুতে সমতায় আর্জেন্টিনা

১৪

বিশ্বকাপে টানা দুই পেনাল্টি মিস, লজ্জার এই রেকর্ডে নাম শুধুই মেসির

১৫

আর্জেন্টিনার জালে আরও এক গোল মিসরের

১৬

মেসির পেনাল্টি ‘কলঙ্কে’ বিপদে আর্জেন্টিনা 

১৭

দরজা ভেঙে যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার

১৮

দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক রূপান্তরে বাংলাদেশের ভূমিকা আরও শক্তিশালী হয়েছে: সাঈদ ইব্রাহিম আহমেদ

১৯

বন্যায় চট্টগ্রাম ও রাঙামাটিতে বুধবার এইচএসসি পরীক্ষা স্থগিত

২০
X