কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ মে ২০২৪, ১২:২৭ এএম
অনলাইন সংস্করণ

ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি সাত্তার, সম্পাদক দেলোয়ার

মো. আব্দুস সাত্তার এবং দেলোয়ার হোসেন। ছবি : সংগৃহীত
মো. আব্দুস সাত্তার এবং দেলোয়ার হোসেন। ছবি : সংগৃহীত

মো. আব্দুস সাত্তার নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি এবং মো. দেলোয়ার হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (১৭ মে) পলাশ উপজেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত কাউন্সিলে তারা নির্বাচিত হন। কাউন্সিলে উপস্থিত কাউন্সিলদের ভোটে ১০১ সদস্যবিশিষ্ট ঘোড়াশাল পৌর বিএনপির নতুন কমিটি নির্বাচিত করা হয়।

কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। তিনি আওয়ামী দুঃশাসন ও নিপীড়ন-নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হওয়া, বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন জোরদার করা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

ঘোড়াশাল পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আলম মোল্লার সভাপতিত্বে কাউন্সিলে পৌর বিএনপির সভাপতি/সহসভাপতি/সাধারণ সম্পাদক/যুগ্ম সম্পাদক/ সাংগঠনিক সম্পাদক এবং পৌর বিএনপির অন্তর্ভুক্ত প্রতিটি ওয়ার্ড শাখার সভাপতি/সাধারণ সম্পাদক/সাংগঠনিক সম্পাদক উপস্থিত ছিলেন।

সভার শুরুতে পৌর বিএনপির ৫নং ওয়ার্ড শাখার সভাপতি মোস্তাক আহম্মেদ গণতন্ত্র পুনরুদ্ধার ও দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে পলাশ উপজেলা বিএনপির কার্যক্রমকে গতিশীল এবং সংগঠনকে পুনর্গঠনকল্পে জরুরি ভিত্তিতে পৌর বিএনপির নতুন কমিটি নির্বাচন করার প্রস্তাব করেন। তার বক্তব্যকে সকল ওয়ার্ড বিএনপির সভাপতি/সাধারণ সম্পাদক/সাংগঠনিক সম্পাদকগণ সমর্থন করেন। শুক্রবার বিকেলে ঘোড়াশাল পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আলম মোল্লা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X