বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
সিলেট প্রতিনিধি
প্রকাশ : ২০ জুলাই ২০২৩, ০৩:২৭ পিএম
আপডেট : ২০ জুলাই ২০২৩, ০৫:১৩ পিএম
অনলাইন সংস্করণ

লালাখাল সীমান্তে খাসিয়াদের গুলিতে যুবক নিহত

খাসিয়াদের ছররা গুলিতে নিহত রুবেল হোসেন। ছবি : সংগৃহীত
খাসিয়াদের ছররা গুলিতে নিহত রুবেল হোসেন। ছবি : সংগৃহীত

সিলেটের জৈন্তাপুরের লালাখাল সীমান্তের তিলাঞ্জি এলাকায় ভারতীয় খাসিয়াদের ছররা গুলিতে রুবেল হোসেন (২২) নামের এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল ৬টার দিকে উপজেলার লালাখাল সীমান্তে এ ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ হয়ে আরও দুই যুবক আহত হয়েছেন।

নিহত রুবেল জৈন্তাপুর উপজেলার কালিঞ্জিবাড়ি গ্রামের মৃত ইসমাইল মিয়ার ছেলে। গুলিবিদ্ধ হয়ে আহতরা হলেন, উত্তর কামরাঙ্গী গ্রামের মোহাম্মদ আলীর দুই ছেলে আব্বাস মিয়া (২৫) ও মির্জান মিয়া (২২) ৷

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৬টার দিকে সারী নদীর ১৩০১ মেইন পিলার সংলগ্ন তেলাঞ্জি নামক স্থানে পাথর আনতে যান জৈন্তাপুর উপজেলার কালিঞ্জিবাড়ু গ্রামের মৃত ইসমাইল মিয়ার ছেলে রুবেল হোসেন, উত্তর কামরাঙ্গী গ্রামের মোহাম্মদ আলীর দুই ছেলে আব্বাস মিয়া ও মিজান মিয়া। এ সময় তাদের লক্ষ্য করে ভারতীয় খাসিয়ারা বন্দুক নিয়ে ছররা গুলি চালায়। তাদের গুলিতে আহত হন জৈন্তাপুর উপজেলার কালিঞ্জিবাড়ী গ্রামের মৃত ইসমাইল মিয়ার ছেলে রুবেল হোসেন, উত্তর কামরাঙ্গী গ্রামের মোহাম্মদ আলীর দুই ছেলে আব্বাস মিয়া ও মিজান মিয়া। স্থানীয়রা গুলির শব্দ শুনে দ্রুত এগিয়ে গিয়ে তাদের উদ্ধার করে লালাখালে নিয়ে আসেন। আহতদের মধ্যে গুরুতর আহত রুবেল হোসেনকে দ্রুত জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। অপর আহত দুজন স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়ে গা ডাকা দিয়েছে।

আরও পড়ুন : সীমান্ত হত্যায় বিএসএফ বেশি অস্বস্তিতে পড়ে

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভারতীয় খাসিয়াদের গুলিতে রুবেল নামের এক যুবক নিহত হয়েছেন। নিহতের পরিবারের সদস্যরা ভুল তথ্য দিয়ে মরদেহ বাড়িতে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ মরদেহ বাড়ি থেকে থানায় নিয়ে এসে সুরতহাল প্রতিবেদন তৈরি করতে গেলে দেখা যায় তার শরীরের একাধিক স্থানে খাসিয়াদের ছোড়া ছররা গুলির চিহ্ন পাওয়া গেছে। অপর আহত দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। তাদের খুঁজছে পুলিশ।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১০

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১১

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১২

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৩

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৪

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৫

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৬

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৭

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৮

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

২০
X