গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ১১ জুন ২০২৩, ১০:১৫ এএম
আপডেট : ১১ জুন ২০২৩, ০২:০৫ পিএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনা সেতুতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ।
রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ।

রংপুরের গঙ্গাচড়ায় ট্রাকের ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন আরও একজন। গতকাল শনিবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার লক্ষিটারী ইউনিয়নের শেখ হাসিনা সেতু এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার রুদ্রেশ্বর গ্রামের আখের মিয়ার ছেলে শাহ আলম (২০) একই গ্রামের সাইদুল ইসলামের ছেলে ওয়াজেদ মিয়া (১৬)। গুরুতর আহত হয়েছেন ওই গ্রামের চাঁন মিয়ার ছেলে হাসান মিয়া (১৮)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সাভার থেকে পাথর নিতে আসা ট্রাকটি মহিপুর তিস্তা ব্রিজের পৌঁছালে অপরদিক থেকে আশা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় মোটরসাইকেলে থাকা তিন আরোহীর অবস্থা আশঙ্কাজনক হলে তাদেরকে রংপুর মেডিকেলে কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা দুজনকে মৃত ঘোষণা করেন।

বটু মিয়া নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, আমরা কয়েকজন সড়কের পাশেই দাঁড়িয়ে গল্প করছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনে আমরা সবাই গিয়ে দেখি, একটি মোটরসাইকেল ও একটি ট্রাক মুখোমুখি সংঘর্ষ হয়েছে এবং পাশে তিনজন ব্যক্তি রক্তাক্ত অবস্থা পড়ে আছেন। পরে তাদের রংপুর মেডিকেলে পাঠানো হয়।

লক্ষ্মীটারী ইউনিয়নের চেয়ারম্যান আবদুল্লাহ আল হাদি বলেন, সেতুটিতে প্রতিনিয়ত এমন ছোট-বড় দুর্ঘটনা ঘটে। এর প্রধান কারণ হচ্ছে সেতুর বাতিগুলো রক্ষণাবেক্ষণ না করায় দীর্ঘদিন ধরে নষ্ট। বেশ কয়েকবার উপজেলা প্রশাসনকে এই বাতিগুলোর বিষয়ে অভিযোগ করেছি; কিন্তু তারা এই নষ্ট বাতিগুলো মেরামতের ব্যবস্থা করেনি।

গঙ্গাচড়া মডেল থানার ওসি দুলাল হোসেন বলেন, ওই ইউনিয়নের বিট পুলিশ কর্মকর্তা (এসআই) সত্যেন্দ্রনাথ রায় ঘটনাস্থলে গিয়ে আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান এবং ট্রাক ও মোটরসাইকেল দুটি থানায় নিয়ে আসেন। আহতদের মধ্যে দুজন হাসপাতালে নিহত হয়েছেন এবং একজনের অবস্থা আশঙ্কাজনক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১০

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১২

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১৩

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

১৪

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

১৫

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

১৬

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

১৭

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

১৮

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

১৯

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

২০
X