তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২১ মে ২০২৪, ০৮:১৭ পিএম
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জে প্রবাসী ভাইয়ের ভোট দিতে গিয়ে আটক যুবক

আনিসুল হক তোফায়েল। ছবি : কালবেলা
আনিসুল হক তোফায়েল। ছবি : কালবেলা

সুনামগঞ্জের তাহিরপুরে প্রবাসী ভাইয়ের নাম ধারণ করে জালভোট দেওয়ার সময় আনিসুল হক তোফায়েল (২২) নামে এক যুবককে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২১ মে) উপজেলার বাদাঘাট ইউনিয়নের মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। পরে তার অপরাধ বিচার করে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন তাহিরপুর উপজেলার দায়িত্বে থাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নির্জন কুমার মিত্র।

অর্থদণ্ডপ্রাপ্ত তোফায়েল বাদাঘাট ইউনিয়নের জামবাগ গ্রামের মোস্তফা মিয়ার ছেলে।

জানা যায়, তোফায়েল প্রথমে বাদাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তার নিজের ভোট দেয়। পরে তার বড় ভাই প্রবাসী জুয়েল আহমদের নাম ধারণ করে মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জালভোট দিতে যায়। এ সময় ভোট প্রদানের উদ্দেশ্যে ভোটগ্রহণ কর্মকর্তার কাছে ব্যালট পেপার চাইলে হাতেনাতে ধরা পরে। পরে তাকে ২ ঘণ্টা আটকে রেখে ১০ হাজার টাকা জরিমানা করে তার অভিভাবকের হাতে সোপর্দ করেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।

মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইটিং অফিসার মানিক মিয়া বলেন, তোফায়েল নামে এক যুবক তার ভাইয়ের নাম ধারণ করে ব্যালট চাইলে হাতেনাতে ধরা পরে। পরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাকে উপজেলা নির্বাচন বিধিমালা ২০১৩ এর ৭২নং বিধি মোতাবেক ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

প্রেমিকের বাড়ি স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

গাজীপুরে ৫৪টি হারানো মোবাইল ফোন উদ্ধার

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

১০

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

১১

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

১২

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

১৩

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

১৪

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

১৫

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

১৬

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

১৭

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

১৮

ডিবির হাতে গ্রেপ্তার ভাইরাল সেই রুনা 

১৯

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

২০
X