তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ০১:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

হাওরে পাখি শিকারের সময় আটক ৩

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে পাখি শিকারের বিরুদ্ধে বিশেষ অভিযানে তিন শিকারিকে আটক করা হয়েছে। আটককৃত প্রত্যেককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাস করে কারাদণ্ড প্রদান করা হয়।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে টাঙ্গুয়ার হাওরের রোয়ার বিল এলাকায় পাখি শিকারের সময় তাদের আটক করেন সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিবুর রহমান। তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান মানিকের দিকনির্দেশনায় অভিযানে টাঙ্গুয়ার হাওর সার্বিক গ্রাম উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ ও রামসিংহপুর এবং গোলাবাড়ি আনসার সদস্যরা সহযোগিতা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের মন্দিয়াতা গ্রামের দলামিয়ার ছেলে হারুন মিয়া, একই গ্রামের কিচমত আলীর ছেলে কামুয় মিয়া এবং মইয়াজুরী গ্রামের লেদু মিয়ার ছেলে রফিক মিয়া।

এ বিষয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান মানিক বলেন, টাঙ্গুয়ার হাওর একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত রামসার এলাকা। এখানে পাখি শিকার ও জীববৈচিত্র্য ধ্বংসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, স্থানীয় জনগণ ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সহযোগিতায় টাঙ্গুয়ার হাওরকে পাখি ও মাছের নিরাপদ আবাসস্থল হিসেবে সংরক্ষণ করা সম্ভব হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

ভোরে ঝরল ৪ প্রাণ

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

১০

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

১১

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

১২

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

১৩

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১৪

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

১৫

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

১৬

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১৭

ইতিহাসের এই দিনে

১৮

আজকের নামাজের সময়সূচি

১৯

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

২০
X