রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৩ মে ২০২৪, ০৫:২৬ পিএম
অনলাইন সংস্করণ

নালা থেকে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

রাজশাহীতে নালা থেকে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার। ছবি : সংগৃহীত
রাজশাহীতে নালা থেকে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার। ছবি : সংগৃহীত

রাজশাহীতে একটি নালা থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ মে) সন্ধ্যার পর নগরীর নগরপাড়া এলাকা থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।

নগরীর কাশিয়াডাঙ্গা থানার ওসি এমরান হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, ২০ থেকে ২৫ দিন আগে এই ব্যক্তির মৃত্যু হয়েছে। মরদেহে পচন ধরে কঙ্কাল হয়ে গেছে। সেটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। বুধবার কয়েকটি শিশু নালাটির পাশে খেলাধুলা করছিল। এ সময় তারা মরদেহটি দেখতে পায়। বিষয়টি জানাজানি হলে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

তিনি জানান, মরদেহের কোনো পরিচয় পাওয়া যায়নি। শুধু এটি একটি পুরুষের মরদেহ তা বোঝা গেছে। আশপাশের কোনো মানুষ নিখোঁজ আছেন কি না, সে ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পদক্ষেপ নেওয়া হবে।

এটি হত্যাকাণ্ড না কি স্বাভাবিক মৃত্যু ছিল, তা প্রাথমিকভাবে বোঝা সম্ভব হয়নি বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

কালবেলা/এনএএস/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক শুরু

ছোট ভাইকে নিয়ে নদীতে গোসলে নেমে গার্মেন্টস কর্মীর মৃত্যু

প্রবাসীবান্ধব ইউরোপের দেশ ও শহরের তালিকা প্রকাশ

ছোট্ট ডানার চোখজুড়ানো প্রজাপতি ‘পাতি জহুর’

নিয়োগ দেবে ওয়ালটন, প্রভিডেন্ট ফান্ডসহ পারফরম্যান্স বোনাস সুবিধা

রাষ্ট্রপতির আলোচনায় মির্জা ফখরুল, কী বলছেন বিশ্লেষকরা

১০

হাঁস নিয়ে বিরোধ, নাতির লাথিতে প্রাণ গেল নানির

১১

ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর

১২

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

১৩

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

১৪

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

১৫

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

১৬

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৭

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

১৮

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

১৯

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

২০
X