রাজশাহী ব্যুরো ও তানোর প্রতিনিধি
প্রকাশ : ২১ জুলাই ২০২৩, ০১:০১ এএম
অনলাইন সংস্করণ

তানোরে ডেঙ্গু প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

ডেঙ্গু প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা। ছবি : কালবেলা
ডেঙ্গু প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা। ছবি : কালবেলা

রাজশাহীর তানোর উপজেলায় ‘ডেঙ্গু প্রতিরোধে করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে তানোর উপজেলা প্রশাসন এবং উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কার্যালয়েল উদ্যোগে উপজেলা পরিষদের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বার্নাবাস হাসদার সভাপতিত্বে ডেঙ্গু প্রতিরোধে বেশ কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়।

এর মধ্যে উল্লেখযোগ্য সিদ্ধান্তগুলো হলো উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং তানোর ও মুন্ডুমালা পৌরসভার মেয়রগণ ডেঙ্গু জ্বর প্রতিরোধে ব্যাপকভাবে প্রচারণা চালাবেন। পৌরসভার ও ইউনিয়ন পরিষদের সব শিক্ষাপ্রতিষ্ঠানের ও হাট-বাজারের চারপাশে পরিস্কার পরিছন্নতা অভিযান চালাতে হবে। ইউনিয়ন পরিষদের এবং তানোর ও মুন্ডুমালা পৌরসভার যেসব নালা ও নর্দমাসহ পানি জমে মশার লার্ভা সৃষ্টি হতে পারে সেগুলো পরিস্কার রাখতে হবে। জ্বরে আক্রান্ত রোগীকে অবশ্যই রেজিস্ট্রার্ড চিকিৎসক অথবা নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য পাঠাতে হবে। সব সরকারি দপ্তরের চারপাশ পরিস্কার রাখতে হবে যেন মশার লার্ভা সৃষ্টি না হয়।

আলোচনা সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, পৌরসভার প্রতিনিধিগণ ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ইউনিয়ন মাঠকর্মীগণ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X