ঝিনাইদহ ব্যুরো
প্রকাশ : ২৫ মে ২০২৪, ০৩:৩০ পিএম
অনলাইন সংস্করণ

‘বাবার সঙ্গে শাহীনের ব্যবসা ছিল বলে জানা নেই’

এমপি আনারের বাড়ির সামনে ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেন উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। ছবি : কালবেলা
এমপি আনারের বাড়ির সামনে ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেন উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। ছবি : কালবেলা

বাবার সঙ্গে শাহীনের পরিচয় থাকতে পারে, তবে ব্যবসায়ীক কোনো সম্পর্ক ছিল বলে জানা নেই বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন।

শনিবার (২৫ মে) ঝিনাইদহে নিজ বাড়ির সামনে অবস্থান কর্মসূচিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বাবা হত্যার পরিকল্পনাকারী শাহীনকে গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় আনা হোক। তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হোক। তাহলে হয়তো অনেক তথ্য বেরিয়ে আসবে। অনেক আগে কালীগঞ্জে আসত শাহীন। বাবার সঙ্গে তার পরিচয় থাকতে পারে, তবে শাহীনের ব্যবসা ছিল বলে জানা নেই।

এদিকে শনিবার বেলা ১১টায় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় জড়িতদের শাস্তি ও মৃতদেহ শনাক্তের দাবিতে কালীগঞ্জ শহরে তার বাড়ির সামনে অবস্থান কর্মসূচি পালন করে উপজেলার নেতাকর্মীরা।

পরে আনারের মেয়ে ডরিনের সঙ্গে সাক্ষাৎ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুসহ অন্যান্য নেতাকর্মীরা। এ সময় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান ও কালীগঞ্জ থানার ওসি আবু আজিফ উপস্থিত ছিলেন।

সাক্ষাৎ শেষে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু বলেন, জানতে পেরেছি হয়তো আগামী কালের মধ্যে আনারের মরদেহের খোঁজ মিলবে বা নির্দিষ্ট তথ্য জানা যাবে। তবে আনারের মৃতদেহ পাওয়ার পরই আওয়ামী লীগের দলীয় কর্মসূচি দেওয়া হবে।

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান জানান, আমরা এমপির পরিবারের নিরাপত্তার কাজ করছি। যেহেতু ঢাকা ও কলকাতায় মামলা হয়েছে সেখান থেকেই তদন্ত করছে। তাদের নির্দেশনা আসলে আমরা সেভাবে কাজ করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে খামেনির মরদেহ, কোটি মানুষের সমাগমের প্রত্যাশা

অসুস্থতার খবরেই ছোট ভাইয়ের মৃত্যু, পরে প্রাণ গেল বড় ভাইয়েরও

বাস্তবায়িত পে-স্কেলের গেজেট চূড়ান্ত, কার কত বেতন বাড়ল

জাবিতে নারী শিক্ষার্থীদের গোপনে ছবি ধারণ, যুবদল নেতা আটক

বেলা বাড়ার সঙ্গে এফডিসিতে আসছেন তারকারা, ভোট দিচ্ছেন প্রবীণ-নবীন শিল্পীরা

মসজিদের ইমামের হাত ধরে উধাও প্রবাসীর স্ত্রী

স্বর্ণের দামে ফের বড় লাফ, ভরি কত

আলজেরিয়ার বিদায়ে শেষ ষোলতে সুইজারল্যান্ড

শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে এফডিসিতে আনোয়ারা বেগম

কারাগারে এনসিপি নেতা, ছাড়াতে আরেক নেতার ফোন

১০

কেপ ভার্দে নয়, আর্জেন্টিনা কোচের সামনে বড় চ্যালেঞ্জ অন্যকিছু

১১

ইন্দোনেশিয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, জ্বালিয়ে দেওয়া হলো বিমান

১২

‘আলফা’র প্রশংসায় প্রভাস, ভরসা আলিয়া

১৩

ইন্দোনেশিয়ায় ৬.২ মাত্রার ভূমিকম্প

১৪

ছয়-সাত ভাষায় গান গাই, জানালেন লুইপা

১৫

জাতিসংঘের সামনে গায়ে আগুন দিয়ে নিজেকে শেষ করলেন এক ব্যক্তি

১৬

বদলে যাচ্ছে ২০০৬ সালের ভিসা নীতি

১৭

জনসম্মুখে আয়াতুল্লাহ আলি খামেনির কফিন উন্মোচন

১৮

দুই গোল খেয়ে সুইস-ঝড়ে বিপর্যস্ত আলজেরিয়া

১৯

চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটগ্রহণ শুরু

২০
X