নাঈম ইসলাম, তালতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ২৫ মে ২০২৪, ০৩:৪০ পিএম
আপডেট : ২৫ মে ২০২৪, ০৬:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

পায়রা নদীতে ভাঙন, বন্যা আতঙ্কে দিন কাটছে উপকূলবাসীর

তালতলী উপজেলায় বেড়িবাঁধে নতুন করে ভাঙন শুরু হয়েছে। ছবি : কালবেলা
তালতলী উপজেলায় বেড়িবাঁধে নতুন করে ভাঙন শুরু হয়েছে। ছবি : কালবেলা

বরগুনার তালতলী উপজেলার পায়রা ও বুড়িশ্বর নদীর বেড়িবাঁধে নতুন করে ভাঙন শুরু হয়েছে। উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের তেঁতুল বাড়িয়া এলাকায় দেখা দিয়েছে এ ভাঙন।

এতে উপকূলের বিস্তীর্ণ জনপদ লবণ-পানিতে প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ওই এলাকার সাড়ে ৪ কিলোমিটার বেড়িবাঁধ সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

এলাকাবাসী জানান, পরিকল্পিত আর টেকসই বেড়িবাঁধ নির্মাণ না হওয়ায় প্রতিবছরই ভাঙনের কবলে পড়ে তালতলী উপকূলীয় এলাকা।

সরেজমিনে দেখা গেছে, পায়রা ও বুড়িশ্বর নদীতে জোয়ারে প্রায় ১০০ ফুট বেড়িবাঁধ নদীতে চলে গেছে। বাঁধের মাত্র দু-তিন ফুট জায়গা অবশিষ্ট রয়েছে। দ্রুত মেরামত করা না গেলে পরবর্তী জোয়ারে বাঁধে ধস শুরু হবে। এতে পুরো এলাকা প্লাবিত হয়ে পড়বে।

২০০৭ সালে ঘূর্ণিঝড় সিডরে বরগুনার উপকূলীয় এলাকাগুলোর ক্ষতি হয়। এর মধ্যে তালতলী উপজেলার মানুষজন সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকেই স্থানীয় বাসিন্দারা জরুরি ভিত্তিতে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়ে আসছে।

বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিব বলেন, তেঁতুলবাড়িয়ার ওই এলাকা খুবই ঝুঁকিপূর্ণ। প্রতিবছর মেরামত করা হয়। স্থায়ী বেড়িবাঁধের জন্য ওই এলাকায় নদীভাঙনরোধে একটি প্রকল্প প্লানিং কমিশনের কাছে আছে। প্রকল্পটি পাস হলে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ঘূর্ণিঝড় রেমাল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডা. জুবাইদা রহমানের ৫৫তম জন্মদিন উপলক্ষে ঢামেকে বৃক্ষরোপণ কর্মসূচি

ধানমন্ডিতে সাংবাদিককে মারধর : জামায়াতের চার কর্মী বহিষ্কার

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত মৃদুল, দাবি পরিবারের

বৃহস্পতিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আজ গোল করলেই পেলের রেকর্ডে ভাগ বসাবেন নেইমার

শাহজালাল বিমানবন্দরে আনসারদের তৎপরতায় প্রবাসীর হারিয়ে যাওয়া লাগেজ উদ্ধার

খামেনির রাষ্ট্রীয় জানাজায় মোদিকে ইরানের আমন্ত্রণ

বিপৎসীমা ছুঁই ছুঁই তিস্তার পানি, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল

বিএমইউর ৫৩৯ রেসিডেন্টকে থিসিস গ্র্যান্ট প্রদান

বিশ্বকাপ বিক্রি হয়ে যাচ্ছে!

১০

‘ফাইনাল পর্যন্ত’ আর্জেন্টিনার সূচি জানা গেল, শেষ বত্রিশে প্রতিপক্ষ কারা

১১

আওয়ামী লীগ থেকে ইউপি চেয়ারম্যানের পদত্যাগ

১২

উপদেষ্টা জাহেদ ইস্যুতে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা

১৩

‘এক মণ পেঁয়াজ বেচে এক কেজি মাংসও মেলে না’, বড় লোকসানে চাষিরা

১৪

ইউনিলিভার বাংলাদেশের উদ্যোগে পরিবেশ সাংবাদিকতা বিষয়ক কর্মশালা

১৫

সেদিন কেন মেজাজ হারিয়েছিলেন মেসি?

১৬

দুর্বৃত্তদের ছোড়া পাথরে দৃষ্টিশক্তি হারালেন আইনজীবী

১৭

‘গ্লোবাল হেলথ অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন ডা. আশীষ কুমার

১৮

পারমাণবিক প্রতিরোধই বৈশ্বিক যুদ্ধ ঠেকিয়ে রেখেছে: রাশিয়া

১৯

বগুড়ায় বিস্ফোরক মামলায় কারাগারে ‘গরিবের ডাক্তার’ মিশু

২০
X