মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৫ মে ২০২৪, ০৮:৫০ পিএম
অনলাইন সংস্করণ

তীব্র গরমে কৃষকের মৃত্যু

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

রংপুরের মিঠাপুকুরে তীব্র গরমে শহিদুল ইসলাম নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৫ মে) দুপুরে উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের এনায়েতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কৃষক শহিদুল ইসলাম কাফ্রিখাল ইউনিয়নের এনায়েতপুর গ্রামের বাসিন্দা।

কাফ্রিখাল ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার দুপুরে সাতভেন্টি মাঠে যান কৃষক শহিদুল ইসলাম। জমিতে ধান কাটা ছিল। কেটে রাখা ধান কাঁধে করে বাড়িতে নিয়ে আসছিলেন কৃষক শহীদুল। দুপুরের দিকে প্রচণ্ড রোদ আর গরমের মধ্যে হঠাৎ ধানসহ রাস্তায় পড়ে যান তিনি। এ সময় তার মুখ দিয়ে লালা পড়তে থাকে। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই মারা যান তিনি।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, শনিবার বিকেল ৪টার দিকে রংপুরের মিঠাপুকুর উপজেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এমন আবহাওয়া আরও কয়েকদিন থাকতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন এফ-১৮ যুদ্ধবিমানের অবস্থান লক্ষ্য করে ড্রোন হামলা

উপাচার্যের দাবি / জাবি দেশের প্রথম ‘নিষিদ্ধ ছাত্রলীগমুক্ত’ ক্যাম্পাস

বাজারে অচল ১ টাকার কয়েন, ফিরিয়ে দিচ্ছে ভিক্ষুকও

সিরিয়া ও লেবানন থেকে সেনা সরাতে নেতানিয়াহুকে চাপ ট্রাম্পের

সমবায় সমিতির টাকা লুট করে উধাও আওয়ামী লীগ নেতা

যুক্তরাষ্ট্রের বেসামরিক স্থাপনায় হামলা যুদ্ধাপরাধ: জাতিসংঘে ইরানের প্রতিনিধি

ইরানের তেল রপ্তানি ঠেকাতে নতুন মার্কিন নিষেধাজ্ঞা

সৌদি আরবে গাড়ির ধাক্কায় প্রাণ গেল বাংলাদেশি যুবকের

‘শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে জনগণ কাউকে ক্ষমা করবে না’

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

আদমজী ইপিজেডে কাপড়ের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

১১

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব বিষয়

১২

জলাবদ্ধ সড়কে ধানের চারা লাগিয়ে এলাকাবাসীর অভিনব প্রতিবাদ

১৩

যে শর্তে হরমুজে ২০ শতাংশ ফি প্রত্যাহার করলেন ট্রাম্প

১৪

ফ্রান্সের সঙ্গে যাত্রা শেষ দেশমের, কে হতে যাচ্ছেন পরবর্তী কোচ?

১৫

কে জানত? মেসির কোলের এই শিশুটি ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপের ফাইনাল খেলবে 

১৬

কদর বাড়ছে ব্রয়লার মুরগির, জেনে নিন মজার রেসিপি

১৭

মেসির হাঁটাও প্রতিপক্ষের জন্য আতঙ্ক!

১৮

যে কারণে বাতিল ইয়ামালের গোল

১৯

ফাইনালে স্পেনের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে-কখন

২০
X