বাকেরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৬ মে ২০২৪, ১১:৫৬ পিএম
আপডেট : ২৬ মে ২০২৪, ১১:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষাপ্রতিষ্ঠান রাস্তাঘাটসহ বসতবাড়ি প্লাবিত

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ঘূর্ণিঝড় রিমাল এর প্রভাবে বিদ্যালয় মাঠ প্লাবিত হয়ে যায়। ছবি : কালবেলা
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ঘূর্ণিঝড় রিমাল এর প্রভাবে বিদ্যালয় মাঠ প্লাবিত হয়ে যায়। ছবি : কালবেলা

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ঘূর্ণিঝড় রিমাল এর প্রভাবে উপজেলার ১৪টি ইউনিয়নের চরাঞ্চল অস্বাভাবিক জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। রোববার (২৬ মে) সকাল থেকে জোয়ারে অন্তত ৭ থেকে ৮ ফুট পানিতে তুলাতলী, পান্ডব, কারখানা, পায়রা, বিষখালী, শ্রীমন্ত নদীর চরাঞ্চলের প্রায় ২০ থেকে ২৫ হাজার লোক পানি বন্দি হয়ে পড়েছেন।

উপজেলা প্রশাসন পৌর কর্তৃপক্ষসহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে মাইকিং করে সবাইকে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার অনুরোধ করা হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নে অনেক পরিবার আশ্রয় কেন্দ্রে আসছে। তাদের শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে।

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সকাল থেকে হালকা বৃষ্টি দমকা হাওয়া থাকলেও সন্ধ্যার পর থেকে বৃষ্টি ও দমকা হাওয়া হচ্ছে। পাশাপাশি উত্তাল হয়ে উঠেছে উপজেলার মধ্য দিয়ে বয়ে যাওয়া নদীগুলো। ইতোমধ্যে নদীর তীরবর্তী এলাকায় থাকা মাছ ধরা ট্রলারগুলো নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য কোস্টগার্ড সতর্ক বার্তা প্রচার করেছে।

এদিকে উপজেলার নদীর তীরবর্তী দুর্গম এলাকায় মানুষের মাঝে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে। ঘূর্ণিঝড় রিমাল আঘাত হানতে পারে এমন আশঙ্কায় সতর্কাবস্থায় রয়েছে প্রশাসন। ঘূর্ণিঝড় মোকাবেলায় শনিবার থেকে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। ইতোমধ্যে উপজেরায় ১৩৫টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠনের সদস্যরা ঘূর্ণিঝড় মোকাবেলায় মাঠে কাজ করছে। ৫টি কন্ট্রোল রুম ও মেডিকেল টিম গঠন করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান জানান, দুর্গম চরাঞ্চল এলাকার লোকজনকে নিরাপদে সরিয়ে নিয়ে আসা হয়েছে প্রতিটি আশ্রয়কেন্দ্রে শুকনো খাবার পৌঁছে দেওয়া হয়েছে। এ ছাড়াও আমার সার্বক্ষণিক আশ্রয়কেন্দ্রে আশা মানুষের খোঁজ খবর নিচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ঘূর্ণিঝড় রিমাল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণ হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১০

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১১

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১২

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৩

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৪

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৫

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৬

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

১৭

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

১৮

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

১৯

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

২০
X