কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ২৮ মে ২০২৪, ০২:৫৪ এএম
অনলাইন সংস্করণ

নির্মাণাধীন ভবনের পিলার পড়ে স্কুলছাত্র নিহত

কালবেলা গ্রাফিক্স
কালবেলা গ্রাফিক্স

নির্মাণাধীন ভবনের পিলার টিনশেড স্কুলের একটি কক্ষে পড়ে মো. সাইফুল ইসলাম সাগর নামে ৫ম শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় একজন স্কুল শিক্ষক আহত হয়েছেন।

সোমবার (২৭ মে) দুপুরের দিকে কুমিল্লা সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের নূর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় ক্লাসরুমে উপস্থিত ছিলেন ওই শিক্ষক ও শিক্ষার্থী।

পুলিশ জানায়, নোয়াগাঁও এলাকার নূর আইডিয়াল স্কুলের পাশেই একটি ৭ তলা ভবনের নির্মাণের কাজ চলছে। ওই ভবনের ছাদ থেকেই একটি পিলার ধ্বসে স্কুলের টিন ছেদ করে সাগরের মাথায় আঘাত করলে সে গুরুতর আহত হয়।

‘স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। চিকিৎসকরা জানায় সাগরের মাথায় ও পায়ে গুরুতর আঘাত রয়েছে।’

কুমিল্লা সদর হাসপাতালে সন্তানের মরদেহের পাশে শোকার্ত বাবা মো. অলী হোসেন বলেন, আমি দুর্ঘটনার কথা শুনে দ্রুত দৌড়ে আসি। এসে দেখি আমার ছেলে আর নেই। সে আজকে স্কুলে গিয়েছিল আর ফেরেনি।

ঘটনাস্থল পরিদর্শন করে কুমিল্লা সদর দক্ষিণ সার্কেল এএসপি এমরানুল হোসেন মারুফ জানান, নির্মাণাধীন ভবনটি অরক্ষিতভাবেই তাদের কাজ চালাচ্ছিল। প্রাথমিকভাবে প্রতীয়মান হয় যে, নির্মাণ কাজ চলাকালীন কোনো নিরাপত্তা বেষ্টনী না রাখায় সেই পিলারটি স্কুলের ওপর পড়ে এবং ওই ছাত্র নিহতের ঘটনা ঘটে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানও বাংলাদেশের পথে!

রোজা রেখে স্বামী-স্ত্রী কতটুকু ঘনিষ্ঠ হতে পারবে?

দেশে ভূমিকম্প অনুভূত

বক্স অফিসে রানির দাপট

বাংলাদেশের পাশে পাকিস্তান কি থাকবে? চূড়ান্ত সিদ্ধান্ত আজ 

৫০ হাজার টাকা বেতনে চাকরি দিচ্ছে রেড ক্রিসেন্ট, আবেদন অনলাইনে

ইইউ সেনাবাহিনীকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা ইরানের

জামায়াত আমিরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলল ছাত্রদল

বিশ্ব হিজাব দিবসে নারী শিক্ষার্থীদের হিজাব উপহার দিল রাকসু 

রোজার নিয়ত কখন, কীভাবে করবেন?

১০

রেজাউলের শিশুকে কোলে নিয়ে কান্নায় ভেঙে পড়লেন জামায়াত আমির

১১

সোমবার খুলনা ও যশোরে নির্বাচনী প্রচারে যাচ্ছেন তারেক রহমান

১২

এবারও হাত না মেলানোর ‘লড়াই’ জিইয়ে রাখল ভারত-পাকিস্তান

১৩

বিএনপি শুধু কথা দিয়ে থেমে থাকে না, কাজ দেখায় : রবিন

১৪

ফেব্রুয়ারির হলিউড

১৫

জামায়াত আমিরের পোস্টের প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ

১৬

অর্থ মন্ত্রণালয়ের অধীনে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

১৭

শহীদ মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত করলেন জামায়াত আমির

১৮

যশোরে তারেক রহমানের আগমন ঘিরে চলছে প্রস্তুতি

১৯

দেশে পৌঁছাল ১ লাখ ৫৭ হাজারের বেশি প্রবাসীর পোস্টাল ব্যালট 

২০
X