শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ২৮ মে ২০২৪, ০৪:০৫ পিএম
অনলাইন সংস্করণ

ঝড়ের মধ্যে চাঁদপুরে বিদ্যুতের ২৩ মিটার চুরি

বৈদ্যুতিক মিটার। ছবি : সংগৃহীত
বৈদ্যুতিক মিটার। ছবি : সংগৃহীত

ঘূর্ণিঝড় রিমালের মধ্যে চাঁদপুরের ফরিদগঞ্জে একরাতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ২৩টি বৈদ্যুতিক মিটার চুরি হয়েছে। রোববার (২৬ মে) রাতে উপজেলার বাগড়া বাজার থেকে শুরু করে রায়পুরের বর্ডার বাজার পর্যন্ত বিভিন্ন স্থানের করাত কল ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে থ্রি ফেইজের এসব মিটার চুরির ঘটনা ঘটে।

সোমবার (২৭ মে) সকালে ব্যবসায়ীরা তাদের প্রতিষ্ঠানে এলে এসব মিটার চুরির ঘটনা জানাজানি হয়।

ভুক্তভোগী স’মিল ব্যবসায়ী শফিকুর রহমান বলেন, প্রতিদিনের মতো রাতে স’মিল বন্ধ করে বাড়িতে চলে যাই। সকালে এসে দেখি আমার স’মিলের বিদ্যুতিক মিটারটি চুরি হয়ে গেছে। প্রশাসনের কাছে এর বিচার চাই।

জেলা স’মিল মালিক সমিতির সভাপতি মো. নাছির উদ্দিন হাজি বলেন, রোববার রাতে আমার নিজের মালিকানাধীন দুটি ব্যবসা প্রতিষ্ঠানের মিটারসহ ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন স’মিল থেকে ২৩টি মিটার চুরি হয়েছে। থ্রি ফেইজের মিটারগুলো ২৫ থেকে ৩০ হাজার টাকা মূল্যের হয়ে থাকে।

তিনি আরও বলেন, চুরির ঘটনায় স’মিল ব্যবসায়ীদের অনেক বড় ক্ষতি হয়েছে। যারা এ চুরির সঙ্গে জড়িত আমি চাই প্রশাসন তাদের আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুক। বিষয়টি থানার ওসিকে মৌখিকভাবে জানিয়েছি। লিখিত অভিযোগের প্রস্তুতি চলছে।

চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোহাম্মদ কামাল হোসেন বলেন, বৈদ্যুতিক মিটার চুরির ঘটনাটি দুঃখজনক। এ উপজেলায় আগে কখনো এমনভাবে বিদ্যুতিক মিটার চুরির ঘটনা ঘটেনি। যারাই ঘটনাটি ঘটিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন দ্রুত তাদের আইনের আওতায় নিয়ে আসুক।

ফরিদগঞ্জ থানার ওসি মো. সাইদুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্তের মাধ্যমে মিটার চুরির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রায় চূড়ান্ত : ট্রাম্প

ছক্কা মেরে ম্যাচ জিতিয়ে হাসপাতালে মিরাজ

তারাগঞ্জে পরিবেশ দূষণ করে তেল উৎপাদন, কারখানাকে জরিমানা

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি সই হতে পারে ইউরোপে

শাসনের নামে অশোভন আচরণ, বরখাস্ত হলেন স্কুলশিক্ষক

রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে মেক্সিকো

এক প্রবাসীর পা থেকে এল বিশ্বকাপের প্রথম গোল

হরমুজ প্রণালি শিগগিরই খুলে দেওয়া হবে : ট্রাম্প

অবশেষে বালের্দির বদলি ঘোষণা করল আর্জেন্টিনা

 ব্ল্যাক বেঙ্গল ছাগল ও দেশীয় ভেড়ার গুরুত্ব তুলে ধরলেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

১০

মেক্সিকোর একাদশে চমক, নেই ওচোয়া বেঞ্চে অধিনায়কও

১১

'স্পেশাল ওয়ান' বার্নাব্যুতে ফিরছেন

১২

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা

১৩

বিশ্বকাপের উদ্বোধন: ‘দাই দাই’ গানের তালে ফুটবলপ্রেমীদের নাচালেন শাকিরা

১৪

ইরানের বিরুদ্ধে পরিকল্পিত হামলা বাতিল করলেন ট্রাম্প

১৫

সড়কপথে বেনাপোল হয়ে আজ ঢাকায় আসছেন দীনেশ ত্রিবেদী

১৬

জর্ডান, কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের মুহুর্মুহু হামলা

১৭

ইরানে আরও শক্তিশালী হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

১৮

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল, জামায়াত আমিরের প্রতিক্রিয়া

১৯

ইরানের তেল বহনের অভিযোগে জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা

২০
X