ঝিনাইদহ ব্যুরো
প্রকাশ : ২১ জুলাই ২০২৩, ০৮:৫৯ পিএম
আপডেট : ২১ জুলাই ২০২৩, ০৯:০৮ পিএম
অনলাইন সংস্করণ

ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে ঝিনাইদহে নিহত ১

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ঝিনাইদহের মহেশপুরে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে আবু হানিফ (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার (২১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় চারজন আহত হন। আহতদের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তিনি মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নের আলামপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

আরও পড়ুন : ফ্রান্সে ফুটবল মাঠে নিষিদ্ধ থাকছে হিজাব

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ইউপি মেম্বর আব্দুল মালেক গণমাধ্যমকর্মীদের জানান, বিকেলে আলামপুর গ্রামে কৃষক বনাম ব্যবসায়ীদের প্রীতি ফুটবল খেলা চলছিল। খেলার শেষ পর্যায়ে তুচ্ছ ঘটনা নিয়ে খেলোয়াড়দের মাঝে তর্কবিতর্কের সৃষ্টি হয়। একপর্যায়ে দর্শকসারিতে বসে থাকা ব্যক্তিরাও বাদানুবাদে জড়িয়ে পড়ে। একপর্যায়ে লাঠিসোটা, ইটপাটকেল ও লোহার রড নিয়ে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আহত পাঁচজনকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে হানিফ নামে এক ব্যক্তির মৃত্যু হয়।

কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রমিজ উদ্দীন জানান, নিহত হানিফের শরীরে আঘাতে চিহ্ন রয়েছে। তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তিনি জানান, সন্ধ্যার পর পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহে নিয়ে গেছে।

মহেশপুর থানার ওসি খোন্দকার শামিম উদ্দীন জানান, ফুটবল খেলা নিয়ে সৃষ্ট সংঘর্ষে একজন নিহত হয়েছে বলে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা ফিরে এলে বিস্তারিত জানা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১০

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১১

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১২

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৩

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৪

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৫

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৬

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৭

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৮

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১৯

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

২০
X