স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ জুলাই ২০২৩, ০৯:২৫ পিএম
অনলাইন সংস্করণ

ফ্রান্সে ফুটবল মাঠে নিষিদ্ধ থাকছে হিজাব 

ফ্রান্সে ফুটবল মাঠে নিষিদ্ধ থাকছে হিজাব। ছবি : সংগৃহীত
ফ্রান্সে ফুটবল মাঠে নিষিদ্ধ থাকছে হিজাব। ছবি : সংগৃহীত

কিছুদিন আগে হিজাব পরা নিষিদ্ধ করা হয়েছিল ফ্রান্সের সব ফুটবল মাঠে। ফ্রান্সের ফুটবল ফেডারেশনের নেওয়া এই সিদ্ধান্ত মেনে না নিয়ে এর বিরুদ্ধে আপিল করেছিল একদল নারী ফুটবলার। কিন্তু ফ্রান্সের ফুটবলে খেলার মাঠে হিজাব পরা নিষিদ্ধ রাখার পক্ষে রায় দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত। ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশনের (এফএফএফ) দেওয়া নিষেধাজ্ঞার পক্ষে বৃহস্পতিবার (২৯ জুন) এ রায় দিয়েছেন দেশটির সর্বোচ্চ প্রশাসনিক আদালত দ্য স্টেট কাউন্সিল।

কাউন্সিল অব স্টেটের এক বিবৃতিতে বলা হয়, এফএফএফ কর্তৃক আরোপিত নিষেধাজ্ঞা যথাযথ এবং সামঞ্জস্যপূর্ণ।

সম্প্রতি ফরাসি ফুটবল ফেডারেশন খেলার মাঠে হিজাবসহ অন্য যে কোনো ধর্মীয় প্রতীকের ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল। যা ফ্রান্সে অনুষ্ঠিত আনুষ্ঠানিক ম্যাচ ও ফেডারেশন কর্তৃক আয়োজিত যে কোনো খেলায় বলবৎ থাকবে বলে জানানো হয়।

তবে ফরাসি কর্তৃপক্ষের এ নিষেধাজ্ঞা ফিফার নিজস্ব হিজাববিষয়ক নীতির সঙ্গে সাংঘর্ষিক। বৈশ্বিক ফুটবলের কর্তৃপক্ষ এক দশকের বেশি সময় আগে নারী ফুটবলারদের হিজাব পরার ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়। ফিফার আইনে না থাকলেও এফএফএফ আলাদাভাবে নিষেধাজ্ঞা দিতে পারে কি না, এ প্রশ্নে মামলা করে ফ্রান্সের নারী ফুটবলারদের একটি দল।

এ মামলায় বাদীদের বিপক্ষে রায় দিতে গিয়ে স্টেট কাউন্সিল বলেছে, ক্রীড়া কর্তৃপক্ষগুলো ক্রীড়া প্রতিযোগিতায় খেলোয়াড়দের ওপর নিরপেক্ষ পোশাক পরার বাধ্যবাধকতা আরোপ করতে পারবে, যাতে ম্যাচগুলো সুষ্ঠুভাবে পরিচালিত হয় এবং সংঘর্ষ বা সংঘাতগুলো রোধ করা যায়। স্টেট কাউন্সিল এফএফএফ কর্তৃক আরোপিত নিষেধাজ্ঞাকে সঠিক এবং যথাযথ বলে বিবেচনা করছে।

এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবীর মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১০

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১১

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১২

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৩

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৪

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৫

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৬

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৭

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৮

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৯

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

২০
X