গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ৩০ মে ২০২৪, ১০:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

পদ্মায় ধরা পড়ল ১১ কেজি ওজনের চিতল

রাজবাড়ীর গোয়ালন্দের পদ্মা নদীতে ধরা পড়া সাড়ে ১১ কেজি ওজনের চিতল মাছ। ছবি : কালবেলা
রাজবাড়ীর গোয়ালন্দের পদ্মা নদীতে ধরা পড়া সাড়ে ১১ কেজি ওজনের চিতল মাছ। ছবি : কালবেলা

রাজবাড়ীর গোয়ালন্দের পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে সাড়ে ১১ কেজি ওজনের একটি চিতল মাছ। বৃহস্পতিবার (৩০ মে) বেলা ১০টার দিকে পদ্মা নদীতে জেলে রাম হালদারের জালে ধরা পড়ে মাছটি।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে রাজবাড়ী সদর থানার গোদারবাজার এলাকায় পদ্মা নদীতে জাল ফেলেন জেলে রাম হালদার ও তার সঙ্গীরা। এ সময় ওই জালে ধরা পড়ে বিশাল আকারের একটি চিতল। পরে মাছটি বিক্রি করতে নিয়ে যান গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় দুলাল বেপারির মাছের আড়তে।

সেখানে ১১ কেজি ৫০০ গ্রাম ওজন মেপে ১৬ হাজার ১০০ টাকায় মাছটি কিনে নেন মাছ ব্যবসায়ী শহিদুল ইসলাম। শহিদুল ইসলাম বলেন, পদ্মার এমন আকারের চিতল মাছের প্রচুর চাহিদা রয়েছে। তাই উন্মুক্ত নিলাম ডাকে এক হাজার ৪০০ টাকা কেজি দরে ওই চিতলটি কিনেছি। খদ্দের পেলে সামান্য লাভে মাছটি আমি বিক্রি করব।

রাম হালদার বলেন, নদীতে পানি কম থাকলে বড় মাছ খুব একটা পাওয়া যায় না। এ ঘূর্ণিঝড়ের রিমালের পর পদ্মায় পানি বেড়েছে। এখন জেলেদের জালে ছোট-বড় অনেক মাছ ধরা পড়ছে। অনেক দিন পর আজ আমার জালে বড় চিতল ধরা পড়েছে। মাছটির ভালো দাম পেয়ে আমি খুব খুশি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড শেলটেক সিরামিকসের

আনন্দ ভ্রমণে গিয়ে শাপলা বিলে ডুবে যুবকের মৃত্যু

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি / আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক শুরু

১০

ছোট ভাইকে নিয়ে নদীতে গোসলে নেমে গার্মেন্টস কর্মীর মৃত্যু

১১

প্রবাসীবান্ধব ইউরোপের দেশ ও শহরের তালিকা প্রকাশ

১২

ছোট্ট ডানার চোখজুড়ানো প্রজাপতি ‘পাতি জহুর’

১৩

নিয়োগ দেবে ওয়ালটন, প্রভিডেন্ট ফান্ডসহ পারফরম্যান্স বোনাস সুবিধা

১৪

রাষ্ট্রপতির আলোচনায় মির্জা ফখরুল, কী বলছেন বিশ্লেষকরা

১৫

হাঁস নিয়ে বিরোধ, নাতির লাথিতে প্রাণ গেল নানির

১৬

ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর

১৭

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

১৮

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

১৯

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

২০
X