কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ মে ২০২৪, ০৫:০৮ পিএম
আপডেট : ৩১ মে ২০২৪, ০৫:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

‘শেখ হাসিনার সরকার জনগণের কল্যাণে কাজ করে’ 

ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন এসএম কামাল হোসেন এমপি। ছবি : সৌজন্য
ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন এসএম কামাল হোসেন এমপি। ছবি : সৌজন্য

ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ করেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য এসএম কামাল হোসেন। খুলনা-৩ আসনে মোট ৪১ জনের মাঝে এ অর্থ বিতরণ করা হয়।

শুক্রবার (৩১ মে) ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের মাঝে এ নগদ অর্থ বিতরণ করা হয়।

এ সময় কামাল হোসেন বলেন, শেখ হাসিনার সরকার সবসময় জনগণের কল্যাণে কাজ করে। ঘূর্ণিঝড়-দুর্বিপাক দেশের বিভিন্ন সংকটে শেখ হাসিনার সরকারই মানুষের পাশে থাকে। দেশের বিভিন্ন মুহূর্তে অসহায় দুস্থ মানুষের পাশে থেকে শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা কাজ করছে। দেশের মানুষ কীভাবে ভালো থাকবে, শান্তিতে থাকবে, নিরাপদে থাকবে, কীভাবে দেশ এগিয়ে যাবে একমাত্র শেখ হাসিনাই মানুষ ও দেশের কথা চিন্তা করেন, দেশের কল্যাণে কাজ করেন।

তিনি আরও বলেন, বিএনপি-জামায়াত ঢাকায় বসে দেশ ও দেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, মিথ্যাচার ও অপপ্রচার করে। তিনি আরও বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা সাধারণ মানুষের পাশে থেকে, মানুষের সেবা করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে এগিয়ে যাবে এবং ষড়যন্ত্রকারীদের দাতভাঙ্গা জবাব দেবে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন খালিশপুর থানা আওয়ামী লীগের সভাপতি সানাউল্লাহ নান্নু, আলো কাজী, শাহজাহান জোমাদ্দার, ফারুক আহমেদ, মনিরুল ইসলাম, ইয়াসমিন আরাফাত ইয়াসিন, আলম হোসেনসহ নেতৃবৃন্দ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ঘূর্ণিঝড় রিমাল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসি-রোনালদো নন, ট্রাম্পের চোখে সেরা ব্রাজিলের কিংবদন্তি

দেশে আবারও ভূমিকম্প

১০৫০ দিন পর বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে যে লজ্জা দিল আয়ারল্যান্ড

ইতালিতে বাংলাদেশির ১৪ বছরের কারাদণ্ড

রূপায়ণ সিটি উত্তরায় রিহ্যাব নেতাদের পরিদর্শন, মেগা সিটিগুলোতে সরকারের সুদৃষ্টির আহ্বান

ধ্বংসস্তূপের নিচে পাওয়া গেল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

প্রথম ৪ অর্থবছরের কর পরিশোধ করল বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি

দেশের চাহিদা মিটিয়ে প্রাণিসম্পদ পণ্য রপ্তানিই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী টুকু

আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি : ক্রীড়া প্রতিমন্ত্রী

ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ পেলেন বিরোধীদলীয় এমপিরা

১০

আর্জেন্টিনার তিনটি ম্যাচের ফলাফলই আগে বলে দেন শান্ত

১১

ব্রাহ্মণবাড়িয়ার দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১

১২

বাংলাদেশ বুঝতে পেরেছে, ক্ষতিটা ওদেরই হয়েছে: দিলীপ ঘোষ

১৩

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

১৪

হাবিপ্রবিতে তেঁভাগা আন্দোলনের জনক হাজী মোহাম্মদ দানেশের ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত

১৫

বিশ্বকাপের পরই বিয়ে করবেন রোনালদো

১৬

সিআইডি প্রধান হলেন মোশাররফ

১৭

ক্রিকেটার নাঈমকে হেনস্তা / ৩ পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ

১৮

ইন্টারনেট বিল দিতে দেরি, দুই নারীকে মারধর

১৯

চীনের সহায়তায় চলতি অর্থবছরেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: পানিসম্পদমন্ত্রী

২০
X