কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ জুলাই ২০২৩, ০৩:৩৭ পিএম
আপডেট : ২২ জুলাই ২০২৩, ০৪:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

এক ইলিশ বিক্রি হলো ৬২০০ টাকায়!

ভোলার মেঘনার তুলাতুলি মৎস্য ঘাটে মাছ হাতে ব্যবসায়ী। ছবি : সংগৃহীত
ভোলার মেঘনার তুলাতুলি মৎস্য ঘাটে মাছ হাতে ব্যবসায়ী। ছবি : সংগৃহীত

মাঝে মধ্যেই জেলের জালে ধরা পড়ে বড় মাপের ইলিশ। যা অনেক সময় নিলামেই বিক্রি হয়ে তাকে। এবারও ঘটল এমনই এক ঘটনা। দুই কেজি ২০০ গ্রাম ওজনের একটি ইলিশ নিলামে বিক্রি হয়েছে ছয় হাজার ২০০ টাকায়।

শুক্রবার (২১ জুলাই) বিকেলে ভোলার মেঘনার তুলাতুলি মৎস্য ঘাটে ঘটনাটি ঘটে। ব্যবসায়ী মো. জসিম উদ্দিন ইলিশটি নিলামে কিনে নেন।

স্থানীয়রা জানান, ঘাটের কামাল বেপারির আড়তে অন্যান্য ইলিশের সঙ্গে রাজা ইলিশটি জেলেরা নিয়ে আসেন। এরপর নিলামে উঠলে মাছটি কিনে নেন আড়তের ব্যবসায়ী মো. জসিম উদ্দিন। তিনি মাছটি কিনে খুলনা পাঠিয়েছেন।

এ বিষয়ে কামাল বেপারি বলেন, সবুজ মাঝি ও তার সঙ্গী জেলেরা মনপুরা সংলগ্ন মেঘনা নদীতে মাছ শিকারের সময় তাদের জালে অন্য ইলিশের সঙ্গে দুই কেজি ২০০ গ্রামের ইলিশটিও ধরা পড়ে। এরপর বিকেলে আমার আড়তে নিয়ে এলে নিলামের মাধ্যমে সর্ব্বোচ দাম বলে জসিম উদ্দিন কিনে নেন।

জেলা মৎস্য কর্মকর্তা জানান, ইলিশ সংরক্ষণে যেসব নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল তা ভালোভাবে পালিত হওয়ায় জেলেরা এখন সুফল পাচ্ছেন। বৃষ্টির পরিমাণ বাড়লে মেঘনায় আরও বড় ইলিশ ধরা পড়বে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১০

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১১

টিভিতে আজ যত খেলা

১২

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৮

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৯

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

২০
X