নাঈম ইসলাম, তালতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুন ২০২৪, ০৮:৩০ এএম
আপডেট : ১১ জুন ২০২৪, ০৬:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

বয়স্ক ভাতা না পেয়ে আল্লাহর কাছে বিচার দিলেন ৭৬ বছরের জেরফুল

তালতলী উপজেলার মোতালেব মিয়ার স্ত্রী জেরফুল বেগম। ছবি : কালবেলা
তালতলী উপজেলার মোতালেব মিয়ার স্ত্রী জেরফুল বেগম। ছবি : কালবেলা

বরগুনার তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের তেঁতুলবাড়িয়া গ্রামের মৃত মোতালেব মিয়ার স্ত্রী জেরফুল বেগম। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী জেরফুলের বর্তমান বয়স ৭৬ বছর ৭ মাস। বয়সের ভারে নুয়ে পড়লেও এখন পর্যন্ত তার কপালে জোটেনি কোনো সরকারি ভাতা বা সাহায্য। বৃদ্ধা জেরফুলের প্রশ্ন, আর কত বছর বয়স হলে তিনি ভাতা পাবেন।

গত ২০ বছর পূর্বে স্বামী মারা যাওয়ার পর মেয়ের সংসারে থাকতেন জেরফুল। স্বামী মারা যাওয়ার পর অভাবের সংসারে টানাপড়েনে অর্ধাহারে অনাহারে দিন কাটছে তার। বয়সের ভারে লাঠি ভর দিয়ে মোটামুটি হাঁটাচলা করতে পারেন জেরফুল।

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে রোগে বাসা বাঁধছে। এখন অনাহারে মানবেতর জীবনযাপন করছেন জেরফুল। অথচ এই বয়সে এসেও তার কপালে একটি বয়স্ক ও বিধবা ভাতার কার্ড জোটেনি।

বৃদ্ধা জেরফুল আক্ষেপ করে বলেন, আগে বাড়িতে বসে কাজ করে চলতে পারতাম, এখন পারি না। শরীরে বলশক্তি পাই না

তিনি আরও বলেন, বিধবা ভাতা, ভিজিএফ, ভিজিডিসহ অসহায় মানুষের জন্য দেওয়া সরকারের কোনো সুযোগ-সুবিধা আমি পাই না। বারবার সাহায্য চেয়ে জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টদের দ্বারে দ্বারে ঘুরেও তারা আমাকে একটি ভাতার কার্ড করে দেয় নাই। আল্লার কাছে বিচার দিছি, যদি কারও দয়া হয়।

স্থানীয়রা বলেন, এই বৃদ্ধা বয়স্ক ভাতা, বিধবা ভাতা পাওয়ার যোগ্য। কিন্তু বর্তমানে দলীয়ভাবে যে যার দলে এবং যে যার সাপোর্ট করে তিনি সেই দলের লোককে দেন। কিন্তু গরিব মানুষ দুঃখের কথা বলার কোনো জায়গায় পায় না।

এ বিষয়ে ইউপি সদস্য আ. লতিফ নান্টুকে একাধিকবার কল দিলেও ফোন রিসিভ করেননি।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. তাহাসিন এ বিষয়ে ক্যামেরার সামনে সাক্ষাৎকার দিতে চান না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত আনোয়ার তুম্পা বলেন, তিনি যদি আবেদন করে থাকেন তাহলে আমি তার জন্য সুপারিশ করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

১০

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

১১

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

১২

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

১৩

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১৪

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১৫

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১৬

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৭

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৮

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৯

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

২০
X