শিতাংশু ভৌমিক অংকুর
প্রকাশ : ০৯ জুন ২০২৪, ০৭:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে ইজারার আগেই হাট দখল শ্রমিকলীগ নেতার 

ইজারার আগেই হাট প্রস্তুত করা হচ্ছে। ছবি : কালবেলা
ইজারার আগেই হাট প্রস্তুত করা হচ্ছে। ছবি : কালবেলা

ঈদুল আজহাকে সামনে রেখে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ৭টি অস্থায়ী পশুর হাটের ইজারা সম্পন্নের আগেই হাটের মাঠ দখল করে নিয়েছে স্থানীয় প্রভাবশালীরা। হাটের ইজারা না থাকলেও কোরবানির পশু তোলা হয়ে গেছে কোনো কোনোটিতে। দরপত্র সর্বোচ্চ মূল্য দিয়েও হাটগুলোর ইজারা পাবে কি না; সেই শঙ্কায় রয়েছে দরপত্রে অংশ নেওয়ার ইচ্ছুক সাধারণ ইজারাদাররা।

খোঁজ নিয়ে জানা গেছে, ইজারার আগেই হাট প্রস্তুতি করতে কাজ করছে স্থানীয় প্রভাবশালীরা। তারা প্রতিবছর নামমাত্র মূল্যে সিন্ডিকেট করে প্রভাব খাটিয়ে ইজারা নিজেদের করে নেন। এ কারণে সরকার বিশাল অঙ্কের একটা রাজস্ব থেকে বঞ্চিত হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কেরানীগঞ্জের ৭টি স্থানে অস্থায়ী পশুর হাটের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। খাড়াকান্দি মাঠ, জিনজিরা বাজার, রসুলপুর মাদ্রাসা সংলগ্ন হাট, আগানগর বালুর মাঠে, রাজাবাড়ি, নতুন সোনাকান্দা ধরেশ্বরী নদীর পাড়ে হাট এবং হাসনাবাদ বালুর মাঠে হাট। এ-সংক্রান্ত দরপত্রের সিডিউল ৯ জুন থেকে ১১ জুনের মধ্যে কেরানীগঞ্জ উপজেলা কার্যালয় থেকে সংগ্রহ করতে বলা হয়েছে। দরপত্র দাখিলের সময় দেওয়া হয়েছে ১২ জুন দুপুর ১২টা।

সরেজমিনে দেখা গেছে, সিডিউল সংগ্রহ ও জমা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন না হলেও ইতোমধ্যে শুরু হয়ে গেছে বেশ কয়েকটি হাটের প্রস্তুতি।

আগানগর গিয়ে দেখা গেছে, ওই স্থানগুলোতে বাঁশের খুঁটি পুঁতে প্যান্ডেল টাঙিয়ে হাট বসানোর কার্যক্রম শুরু হয়ে গেছে। হাটগুলোতে গরু আসতে শুরু করেছে। এরই মধ্যে দুএকটি হাটে ক্রেতা আসতে শুরু হয়েছে।

নাম প্রকাশের অনিচ্ছুক শ্রমিকরা জানান, আমরা মজুরিতে কাজ করছি। আমাদের বাঁশ দিয়ে গরু বাঁধার খুঁটি তৈরি করতে বলা হয়েছে, তাই করছি। ইজারাদারের নাম উল্লেখ করে বিভিন্ন স্থানে পোস্টারিং ও মাইকিং করা হচ্ছে।

হাসনাবাদ কন্টেইনার পোর্ট রোডে অস্থায়ী হাটের সার্বিক তত্ত্বাবধায়ক হিসেবে পোস্টারিং করা ঢাকা জেলা শ্রমিকলীগের সভাপতি এমদাদুল হক দাদন জানান, আমরা প্রতিবছর হাট পেয়ে থাকি। এ বছরও পাব। এটা নিশ্চিত জেনেই হাটের সমস্ত কাজ আগেভাগেই শেষ করেছি।

জিনজিরা ও আশপাশের এলাকায় জিনজিরা হাটের ইজারাদার মো. জাহিদ হোসেনের নাম সংবলিত পোস্টার দেখা যাচ্ছে। সেখানে হাটের তারিখ ১২ জুন থেকে ঈদের দিন পর্যন্ত লেখা রয়েছে। অথচ প্রশাসনের অনুমতি রয়েছে ১৪ জুন থেকে ১৬ জুন পর্যন্ত।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রিয়াদ বলেন, ইজারা দেওয়ার পূর্বে হাট স্থাপনের কোনো সুযোগ নেই। যদি কেউ নিয়ম ভেঙে অস্থায়ী পশুর হাট স্থাপন করে কার্যক্রম পরিচালনা করে, তা অবৈধ। যারা এধরনের কাজের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা/এফএফ/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

থানচি থেকে তিন্দুমুখ পর্যন্ত নৌপথে চলাচল বন্ধ ঘোষণা

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন, সম্পাদক মোমিন

ড্রেসিংরুমে বিশেষ পুরস্কার চালু করল ভারত, প্রথম জিতলেন কে?

তাঁতীবাজারে জগন্নাথ জিউর মন্দিরের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত

ভাড়া বাসায় মিলল সিরীয় বংশোদ্ভূত দ্বৈত নাগরিকের মরদেহ

আনোয়ারায় ছেলের হাতে বাবা-মা খুন

ভিডিও বার্তায় এমপির ‘চোখ উপড়ে ফেলার’ হুমকি  

কুষ্টিয়ায় সাবেক মেয়রের ওপর সন্ত্রাসী হামলা 

গাছ লাগানোর চেয়ে রক্ষা করাই কঠিন: ভূমিমন্ত্রী

আর্জেন্টিনায় চুরির শিকার উরুগুইয়ান ফুটবলারের মরদেহ উদ্ধার, নেমে এলো শোকের ছায়া

১০

প্রকাশ্যে সংঘটিত অপরাধ অস্বীকারের বিষয়ে ইসলাম কী বলে?

১১

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে দলীয় পর্যায়ে আলোচনা করেই সিদ্ধান্ত: মির্জা ফখরুল

১২

রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি

১৩

কিশোরগঞ্জে একদিনে পানিতে ডুবে প্রাণ গেল ৫ জনের

১৪

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংস্কার হলো সেই জলাবদ্ধ সড়ক 

১৫

চট্টগ্রামে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২

১৬

বরিশালে নারী ইউপি সদস্যের আত্মহত্যা

১৭

রাষ্ট্রপতি নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন আইনমন্ত্রী

১৮

সমর্থকদের দিপকে বললেন, ‘আমাকে নায়ক বানাবেন না’

১৯

পে স্কেল নিয়ে দুঃসংবাদ!

২০
X