কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ১০ জুন ২০২৪, ০১:৫৫ এএম
অনলাইন সংস্করণ

কক্সবাজারে ছুরিকাঘাতে হোটেল কর্মচারী নিহত

নিহত নুরুল কাদের। ছবি : সংগৃহীত
নিহত নুরুল কাদের। ছবি : সংগৃহীত

কক্সবাজার শহরতলীর কলাতলী বেলি হ্যাচারি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে একজন নিহত হয়েছেন। নুরুল কাদের (২৩) নামে নিহত ওই ব্যক্তি হোটেল বেস্টওয়েস্টার্ন হেরিটেজের কর্মচারী ছিলেন।

রোববার (৯ জুন) রাত ৮টার দিকে কলাতলী সমুদ্র সৈকতের বেলি হ্যাচারি পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। এতে আরও দুজন আহত রয়েছে। তবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।

নুরুল কাদের চকরিয়া উপজেলার বড়ইতলীর ৪ নম্বর ওয়ার্ড উপরপাড়ার বাসিন্দা ইব্রাহীমের ছেলে। তিনি হোটেলটিতে শেফ সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

শেফ সহকারী মোহাম্মদ বাদশা বলেন, হোটেলের কাজ শেষ করে নুরুল কাদের ও দুই সহকর্মী সন্ধ্যায় সৈকতে ঘুরতে যান। এ সময় ছিনতাইকারীরা নুরুল কাদেরের মোবাইল কেড়ে নিতে চাইলে তিনি বাধা দেন। তাদের মধ্যে ধস্তাধস্তির এক পর্যায়ে ছিনতাইকারীরা নুরুল কাদেরকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান বলেন, অপরাধীদের ধরতে কাজ করছে পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আদমজী ইপিজেডের আগুন

দুপুরের মধ্যে ৫ জেলায় ঝড়ের আভাস

গুমের ভয়াবহতার বর্ণনায় সাবেক চিফ প্রসিকিউটর / গোপন বন্দিশালার বর্ণনা দিয়ে হরর সিনেমাও বানানো যাবে

কুয়েতে ড্রোন হামলা ইরানের, প্রতিহতে লড়ছে দেশটির বাহিনী

ফের বাড়ছে দুধকুমার নদের পানি

হরমুজ প্রণালি বন্ধের সময়সীমা জানাল আইআরজিসি

মোসাদের পরিকল্পনার অভিযোগ নাকচ করলেন আহমাদিনেজাদ

মার্কিন এফ-১৮ যুদ্ধবিমানের অবস্থান লক্ষ্য করে ড্রোন হামলা

উপাচার্যের দাবি / জাবি দেশের প্রথম ‘নিষিদ্ধ ছাত্রলীগমুক্ত’ ক্যাম্পাস

নেত্রকোনায় ‘অচল’ ১ টাকার কয়েন, ফিরিয়ে দিচ্ছে ভিক্ষুকও

১০

সিরিয়া ও লেবানন থেকে সেনা সরাতে নেতানিয়াহুকে চাপ ট্রাম্পের

১১

সমবায় সমিতির টাকা লুট করে উধাও আওয়ামী লীগ নেতা

১২

যুক্তরাষ্ট্রের বেসামরিক স্থাপনায় হামলা যুদ্ধাপরাধ: জাতিসংঘে ইরানের প্রতিনিধি

১৩

ইরানের তেল রপ্তানি ঠেকাতে নতুন মার্কিন নিষেধাজ্ঞা

১৪

সৌদি আরবে গাড়ির ধাক্কায় প্রাণ গেল বাংলাদেশি যুবকের

১৫

‘শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে জনগণ কাউকে ক্ষমা করবে না’

১৬

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

আদমজী ইপিজেডে কাপড়ের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

১৮

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব বিষয়

১৯

জলাবদ্ধ সড়কে ধানের চারা লাগিয়ে এলাকাবাসীর অভিনব প্রতিবাদ

২০
X