কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ জুন ২০২৪, ০৫:৫২ পিএম
অনলাইন সংস্করণ

ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের পুরস্কার পেলেন ৩ আঞ্চলিক সাংবাদিক

আঞ্চলিক তিন সাংবাদিককে সন্মাননা দিয়েছে আন্তর্জাতিক সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল। ছবি : কালবেলা
আঞ্চলিক তিন সাংবাদিককে সন্মাননা দিয়েছে আন্তর্জাতিক সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল। ছবি : কালবেলা

জেন্ডার সংবেদনশীল সেরা রাজনৈতিক প্রতিবেদনের জন্য আঞ্চলিক তিন সাংবাদিককে সন্মাননা দিয়েছে আন্তর্জাতিক সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল।

সোমবার (১০ জুন) রাজধানীর একটি হোটেলে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের এসপিএল প্রকল্পের চিফ অব পার্টি ডানা এল ওল্ডস বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।

পুরস্কারপ্রাপ্তরা হলেন দৈনিক সিলেটের সময় পত্রিকার বিশেষ প্রতিনিধি এইচ এম শহীদুল ইসলাম, চ্যানেল আই ও প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার রংপুর ব্যুরো প্রধান মেরিনা লাভলী এবং দৈনিক রাজশাহীর সংবাদের চিফ রিপোর্টার সাখাওয়াত হোসেন।

জেলা ও বিভাগীয় পর্যায়ের বিভিন্ন সংবাদ মাধ্যমের ২৪ জন সাংবাদিক নিয়ে গতবছর ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ‘জেন্ডার সংবেদনশীল রাজনৈতিক প্রতিবেদন তৈরি’ বিষয়ে প্রথম পর্বের প্রশিক্ষণের আয়োজন করে। এরপর জাতীয় নির্বাচনের আগে-পরে প্রশিক্ষণার্থী সাংবাদিকদের স্থানীয় ও জাতীয় পত্রপত্রিকায় মোট ৭৩টি প্রতিবেদন প্রকাশিত হয়। এর মধ্য থেকে সেরা প্রতিবেদনের জন্য তিনজন সাংবাদিককে পুরস্কৃত করা হয়।

গণতন্ত্রে সাংবাদিকরা অপরিহার্য উল্লেখ করে সমাপনী বক্তব্যে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের চিফ অব পার্টি ডানা এল ওল্ডস বলেন, ‘সাংবাদিকরা অনেকসময় নারীদের প্রতি দৃষ্টিভঙ্গি কেমন হবে তা তৈরি করেন, তাই এর ইতিবাচক পরিবর্তনে গণমাধ্যম ভূমিকা রাখে।’

ইউএসএআইডির অর্থায়নে স্ট্রেনদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ (এসপিএল) প্রকল্পের আওতায় এর আগেও রাজনীতিতে নারীর অন্তর্ভুক্তি ও উপস্থাপন বিষয়ে ঢাকার সাংবাদিকদের নিয়ে প্রশিক্ষণ ও সেরা প্রতিবেদনের জন্য স্বীকৃতি ও পুরস্কার দিয়েছে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল।

প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ডেপুটি চিফ অব পার্টি লেসলি রিচার্ড, সিনিয়র ডিরেক্টর লিপিকা বিশ্বাস ও সিনিয়র প্রোগ্রাম স্পেশালিস্ট রীতা দাস।

কালবেলা/এফএফ/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

১০

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

১১

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১২

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১৩

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১৪

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৫

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৬

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৭

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৮

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৯

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

২০
X