শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
বাঘা (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ : ১০ জুন ২০২৪, ০৬:২৬ পিএম
অনলাইন সংস্করণ

রেজিস্ট্রি অফিস দখলে দুই গ্রুপের সংঘর্ষ

রাজশাহীর বাঘা রেজিস্ট্রি অফিসের দখল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ ঘটে। ছবি : কালবেলা
রাজশাহীর বাঘা রেজিস্ট্রি অফিসের দখল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ ঘটে। ছবি : কালবেলা

রাজশাহীর বাঘা রেজিস্ট্রি অফিসের দখল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহতের ঘটনা ঘটেছে। সোমবার (১০ জুন) বেলা সাড়ে ১১টায় বাঘা উপজেলা চত্বরে অবস্থিত রেজিস্ট্রি অফিসে এ ঘটনা ঘটে।

জানা যায়, দলিল লেখক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক পদ দখল নেওয়াকে কেন্দ্র করে দলিল লেখক সমিতির সদস্যদের মাঝে ধাওয়া-পাল্টাধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় বাঘা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় ঘণ্টাব্যাপী পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেন।

স্থানীয়রা জানান, মাইনুল ইসলাম মুক্তা ও সানোয়ার হোসেন সুরুজ উভয়ই সাবেক বাঘা উপজেলা ছাত্রলীগ সভাপতি (বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়েব উদ্দিন লাভলু ও পৌর মেয়র আক্কাস আলীর অনুসারী)। তাদের নেতৃত্বে বাঘা উপজেলা দলিল লেখক সমিতির কিছু সদস্য ও বহিরাগতদের নিয়ে উপজেলার রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির নিয়ন্ত্রণ নেওয়ার জন্য প্রবেশ করেন।

এ সময় রেজিস্ট্রি অফিসের সদ্য সভাপতি শাহিনুর রহমান পিন্টু ও সাধারণ সম্পাদক নয়ন সরকারের নেতৃত্বে তাদের সমর্থকরা সমিতি দখলে নিতে আসা বহিরাগতদের বাধা দেন। তখন উভয় পক্ষের মাঝে সংঘর্ষের সৃষ্টি হয়।

খবর পেয়ে বাঘা থানা পুলিশ ঘটনার স্থলে উপস্থিত হয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ সেই এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে।

উল্লেখ্য, সদ্য সমাপ্ত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে শাহিনুর ইসলাম পিন্টু মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। পরবর্তীতে তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুরে সুরে মোহাম্মদ রফিকে স্মরণ

আমরা যুদ্ধকে স্বাগত জানাইনি এবং কখনোই জানাব না: ইরানের স্পিকার

সকালের মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

যারা মনে করেন ইরানের সঙ্গে আলোচনা সম্ভব নয়, তাদের এমন অবস্থানে হতাশ ভান্স

বন্দর আব্বাসে নতুন করে মার্কিন হামলা, দাবি সেন্টকমের

ফাইনালে কি নিষিদ্ধ হতে পারেন আর্জেন্টিনার খেলোয়াড়রা, ফিফার নিয়ম কী বলছে?

বদিউর রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান, নির্বাহী কমিটির চেয়ারম্যান সেলিম রহমান

মৌলভীবাজারে রথযাত্রা অনুষ্ঠিত

বান্দরবানে রথযাত্রা উদযাপন

নবাবগঞ্জে রথযাত্রা উদযাপিত

১০

নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন খোন্দকার মিসবাহ উল আজীম

১১

সাবেক ইংল্যান্ড তারকাকে ‘মূর্খ’ বললেন রোমেরো

১২

চীন থেকে প্রেম, মেহেরপুরে বিয়ে: কাগজপত্রে মিলল রহস্য

১৩

মস্কো জয় করে এবার দেশের প্রেক্ষাগৃহে ‘মাস্তুল’

১৪

স্পেনের সঙ্গে ফাইনাল নিয়ে মুখ খুললেন মেসি

১৫

চসিক প্রকৌশলী শাহীন-ফারজানা দম্পতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্তে নেমেছে মন্ত্রণালয়

১৬

যেভাবে পাওয়া যাবে আমিরাতের ৫ বছর মেয়াদি মাল্টিপল ভিসা

১৭

টি-টোয়েন্টিতে এমন রেকর্ড প্রথমবার দেখল বিশ্ব

১৮

ত্রিমুখী মোটরসাইকেলের সংঘর্ষে ৩ যুবক নিহত

১৯

ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধে শতাধিক ডেমোক্র্যাট সদস্যের ভোট 

২০
X