রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০৭:৩০ পিএম
অনলাইন সংস্করণ

সমর্থকরা আটকে রাখলেন প্রার্থীকে, ভিডিও কলে প্রার্থিতা প্রত্যাহার

রিটার্নিং কর্মকর্তার সঙ্গে ভিডিও কলে কথা বলে মনোনয়ন প্রত্যাহার করেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়া বিএনপি নেতা সুলতানুল ইসলাম তারেক। ছবি : কালবেলা
রিটার্নিং কর্মকর্তার সঙ্গে ভিডিও কলে কথা বলে মনোনয়ন প্রত্যাহার করেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়া বিএনপি নেতা সুলতানুল ইসলাম তারেক। ছবি : কালবেলা

দলীয় মনোনয়ন না পেয়ে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়া বিএনপি নেতা সুলতানুল ইসলাম তারেক প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে তাকে বাড়িতে আটকে রাখেন তারই কর্মী-সমর্থকরা। এ পরিস্থিতিতে বাধ্য হয়ে রিটার্নিং কর্মকর্তার সঙ্গে ভিডিও কলে কথা বলে মনোনয়ন প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন তিনি।

জানা গেছে, দলীয় মনোনয়নবঞ্চিত হয়ে সুলতানুল ইসলাম তারেক স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। প্রাথমিক যাচাইয়ে তার মনোনয়নপত্র বাতিল হলেও আপিলে তা বৈধ ঘোষণা করা হয়।

মঙ্গলবার ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এদিন সকাল থেকে তার কর্মী-সমর্থকরা নগরীর পদ্মা আবাসিক এলাকার বাসভবনে অবস্থান নেন। তিনি যাতে মনোনয়ন প্রত্যাহার করতে না পারেন, সে উদ্দেশ্যে তাকে বাড়িতে ঘিরে রাখা হয়।

বেলা ১১টা থেকে বিকেল পর্যন্ত কর্মী-সমর্থকদের ঘেরাওয়ের মধ্যে ছিলেন সুলতানুল ইসলাম তারেক। বিকেলে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের উদ্দেশে বের হওয়ার চেষ্টা করলে তাকে আটকে দেওয়া হয়। সময় গড়িয়ে যাওয়ায় শেষ পর্যন্ত তিনি ছোট ভাই সাইফুল ইসলামের মাধ্যমে প্রার্থিতা প্রত্যাহারের আবেদন পাঠান এবং ভিডিও কলে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আফিয়া আখতারের সঙ্গে কথা বলেন।

এ সময় তিনি জানান, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এবং দলীয় সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

সুলতানুল ইসলাম তারেক বলেন, কর্মী-সমর্থকরা ক্ষুব্ধ হলেও তিনি দলের সিদ্ধান্ত মেনে নিয়েছেন। যারা এতদিন তাকে সমর্থন দিয়েছেন, ভবিষ্যতেও তারা পাশে থাকবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১০

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১১

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১২

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৩

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৪

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৫

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৬

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৭

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৮

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

১৯

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

২০
X