ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ১২ জুন ২০২৪, ০৯:২৭ এএম
অনলাইন সংস্করণ

রেললাইনে টিকটক ভিডিও করছিল ৪ বন্ধু, অতঃপর...

নিহত লাবিব মৃধা। ছবি : কালবেলা
নিহত লাবিব মৃধা। ছবি : কালবেলা

ফরিদপুর সদর উপজেলায় টিকটক ভিডিও বানাতে গিয়ে ট্রেনের নিচে পড়ে কাটা পড়ে লাবিব মৃধা নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১১ জুন) সন্ধ্যায় উপজেলার গেরদা ইউনিয়নের বাখুন্ডার জামতলা এলাকায় রাজবাড়ী-ভাঙ্গা রেলপথে এ দুর্ঘটনা ঘটে।

নিহত লাবিব মৃধা সদর উপজেলার দক্ষিণ টেপাখেলা মহল্লার বাসিন্দা মো. লিটনের ছেলে। এ বছর ফরিদপুর জিলা স্কুল থেকে লাবিব এসএসসি পাস করেছেন।

স্থানীয়রা জানান, দুটি মোটরসাইকেল নিয়ে লাবিবসহ চার বন্ধু বাখুন্ডার জামতলায় গিয়ে রেললাইনের ওপর টিকটক ভিডিও করছিল। ওই সময় ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি চলে এলে লাবিবের তিন বন্ধু দ্রুত সরে যেতে পারলেও লাবিব ট্রেনের নিচে কাটা পড়েন। স্থানীয়দের মাধ্যমে পুলিশকে খবর দেওয়ার পরে রেলওয়ে পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

রাজবাড়ী রেলওয়ে থানা ওসি সোমনাথ বসু কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, এলাকাবাসীর খবরে জানতে পারি, ওই তরুণ টিকটক করতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা গেছে। নিহত তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনিব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা/এসআই/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন

ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা

তারকা হয়েও পুরো বিশ্বকাপ বেঞ্চে বসে কেটেছে যে ফুটবলারদের

গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, জড়িতদের শনাক্তে জিএমপির অভিযান

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া দুই পিস্তল উদ্ধার

ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে রেলগেটে বাস, মাহিন্দ্রা ও ইজিবাইকে ধাক্কা, নিহত ২

সংবিধানের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন

নির্দিষ্ট সময়ে খাবার খেলে বার্ধক্যেও ভালো থাকবে স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কর্মক্ষমতা: গবেষণা

মার্কিন হামলা বন্ধ থাকলে ইরানও হামলা চালাবে না: তেহরান

সজীব ওয়াজেদ জয়ের ৫৬তম জন্মদিন আজ

১০

এবার সিরিজসেরা হয়েও বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

১১

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছাড়াই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘তরুণী’

১২

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

১৩

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

১৪

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

১৫

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

১৬

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

১৭

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

১৮

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

১৯

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

২০
X